হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের ইপিজেড মোড়ে আজ বুধবার সকালে সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ বুধবার (৬ মে) চট্টগ্রাম নগরের ইপিজেড মোড়ে সড়ক অবরোধ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা গুরুত্বপূর্ণ এই সড়ক অবরোধ করে রাখা হয়েছিল।

অবরোধে অংশ নেওয়া শ্রমিকদের অভিযোগ, আনোয়ারায় কোরিয়ান ইপিজেডগামী শ্রমিকদের কাছ থেকে কয়েক দিন ধরে বাসে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। এর প্রতিকারে বিকল্প পরিবহন চালুর চেষ্টা করা হলেও রুট পারমিটের জটিলতায় তা বন্ধ হয়ে যায়। মূলত এর প্রতিবাদে শ্রমিকেরা সড়কে নামেন।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পরিবহনের মালিকেরা গাড়িপ্রতি প্রায় ৫০০ টাকা ভাড়া বাড়িয়েছিলেন। এই বাড়তি ভাড়া মেনে নিতে না পারায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় এবং এর জেরে সড়ক অবরোধের ঘটনা ঘটে।

আতিকুর রহমান আরও বলেন, পরিবহনের মালিকপক্ষ ও পুলিশের মধ্যস্থতায় আলোচনার পর শ্রমিকদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দেওয়া হলে তাঁরা অবরোধ তুলে নিয়ে কাজে ফিরে যান।

কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে ইউনিয়নভিত্তিক মিনি কোল্ডস্টোরেজ নির্মাণ করা হবে: কৃষিমন্ত্রী

বিএসবিআরএর নির্বাচন অনুষ্ঠিত

চট্টগ্রামে ২ প্রতিবেশীর ঝগড়ায় চার বছরের শিশু ছুরিকাঘাতের শিকার

আগামী দুই বছরের মধ্যে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামে পৃথক স্থানে গৃহবধূর ‘বিষপান’, গাছে ঝুলছিল জেলের লাশ

চট্টগ্রামে ট্যাংকার থেকে ডিজেল চুরির সময় গ্রেপ্তার ৬

ফুটবল ম্যাচ জিতে উল্লাস, লোহার গোলপোস্টের চাপায় যুবকের মৃত্যু

১৭ বছরের পদোন্নতির জট কাটল চট্টগ্রাম ওয়াসায়, পদোন্নতি পেলেন ২৪২ কর্মকর্তা-কর্মচারী

পটিয়ায় দুই সন্তানের জননীর লাশ উদ্ধার

নবগঠিত উপজেলা নিয়ে ফটিকছড়িতে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে ফেনী-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ