হোম > সারা দেশ > চট্টগ্রাম

১০২ কনটেইনার পণ্য নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরে থাকা ১০২ কনটেইনার পণ্য নিলামে বিক্রি করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এ জন্য অনলাইনে দরপত্র আহ্বান করা হয়েছে।

আজ (২ জুন) মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র ও সহকারী কমিশনার শরীফ আল আমিন বলেন, চট্টগ্রাম বন্দরের কর্ম উপযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি, কনটেইনারে জট নিরসন, ভৌত ও আর্থিক নিরাপত্তাসহ জান-মালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধকল্পে অখালাসকৃত ও নিলামযোগ্য বিভিন্ন পণ্য নিষ্পত্তির লক্ষ্যে নিয়মিতভাবে নিলাম আয়োজন করছে কাস্টমস হাউস।

এরই ধারাবাহিকতায় চলতি মাসে ১০২ কনটেইনার পণ্য অনলাইন নিলাম পদ্ধতিতে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, এই ১০২ কনটেইনারে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল, যন্ত্রপাতি-যন্ত্রাংশ, কাগজ, ফ্রিজার, জেনারেটর, লাইম স্টোন, ফেব্রিক্স, ট্রান্সফরমার, কোয়ার্টজ পাউডার, গৃহস্থালি পণ্য। এসব পণ্য চালানের নিলামে কোনো সংরক্ষিত মূল্য থাকছে না।

কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, স্বচ্ছতা ও জাবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় পরিচালিত হবে এই নিলাম কার্যক্রম। নিলামটি অধিকতর প্রতিযোগিতামূলক করার লক্ষ্যে বিডারদের জন্য সরেজমিনে পণ্য পরিদর্শন করে অনলাইনে বিড করার ব্যবস্থা রয়েছে। আগ্রহী ক্রেতারা ঘরে বসেই বাংলাদেশ কাস্টমসের অফিসিয়াল ই-অকশন পোর্টালে নিবন্ধন করে অনলাইনে দরপত্র দাখিল করতে পারবেন। অনলাইনের পাশাপাশি জামানতের পে-অর্ডার ও আনুষঙ্গিক কাগজপত্র দরপত্র বাক্সে দাখিল করতে হবে। সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪-এর প্রযোজ্য শর্ত পরিপালন সাপেক্ষে পণ্যগুলো খালাস করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৮ জুন বেলা ১১টার দিকে দরপত্র বাক্স উন্মুক্ত করা হবে। নিলাম সংক্রান্ত বিস্তারিত তথ্য ই-অকশন পোর্টালে পাওয়া যাবে।

আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে মৌমাছির কামড়ে সমর্থক আহত

একসঙ্গে বাড়ি ফেরার কথা ছিল, সড়ক দুর্ঘটনায় একসঙ্গে মৃত্যু হলো বাবা-ছেলের

প্রবাস থেকে কৃষিতে, আমবাগানেই সফলতার গল্প এয়াকুব দৌলতের

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, যুবদল নেতা বহিষ্কার

কর্ণফুলীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

গলার কাঁটা কর্ণফুলী টানেল

ঈদের ছুটি শেষে চট্টগ্রাম বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য

চট্টগ্রাম ওয়াসার এমডির দায়িত্ব নিলেন প্রকৌশলী সেলিম

৫ ঘণ্টার ব্যবধানে ফটিকছড়িতে আবারও সড়ক দুর্ঘটনা, এবার নিহত যুবক

চট্টগ্রামে হোটেলের কক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, দাম্পত্যকলহে আত্মহত্যা সন্দেহ