হোম > সারা দেশ > চট্টগ্রাম

ডোপ টেস্টে পজিটিভ হলে ভর্তি বাতিল চবিতে 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও চবি প্রতিনিধি 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে উত্তীর্ণ শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির সময় ডোপ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। টেস্টের ফলাফল পজিটিভ হলে ভর্তি বাতিল করা হবে বলে জানিয়েছে চবি কর্তৃপক্ষ। গতকাল রোববার ভর্তিসংক্রান্ত ডিন’স কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা। 

মাদক নিয়ন্ত্রণে ডোপ টেস্টের এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে অধ্যাপক ড. রাশেদ মোস্তফা বলেন, ‘আমরা ডিন’স কমিটির সভায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে তাদের ভর্তি পরীক্ষার কাগজপত্রের সঙ্গে ডোপ টেস্টের একটি সার্টিফিকেট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে পজিটিভ এলে আমরা তাদের ভর্তি বাতিল করব।’ 

ডোপ টেস্ট কোথায় করাতে হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নিইনি। তবে এটি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে করানো হতে পারে।’

উল্লেখ্য, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের উপগ্রুপ ‘বিজয়’ এর কর্মী আশিকুজ্জামান জয় নিজ গ্রুপের নেতা-কর্মীদের হাতে মারধরের শিকার হন। বুয়েটের আবরারের মতো তাঁকে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তিনি। মারধরের ঘটনার পর জয়ের মাদক সেবনের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর নতুন করে মাদকের বিষয়টি সামনে আসে।

আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী-শাশুড়ি-ননদ কারাগারে, সঙ্গে গেল দুই শিশুসন্তান

এবার চট্টগ্রামে মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

চট্টগ্রামে পরিত্যক্ত বাড়িতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামে ফিশিং জাহাজে বিস্ফোরণ: ঢাকায় নেওয়ার পথে ২ জনের মৃত্যু

সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধের ঘটনায় ৮০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

সাতকানিয়ায় গোলবার পড়ে আহত স্কুলছাত্রের মৃত্যু

চসিকের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৬

মিরসরাইয়ে ১৯টি ভারতীয় গরু উদ্ধার, চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার ৪