হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএসবিআরএর নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিএসবিআরএর নির্বাচন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত নগরীর র‍্যা ডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বেলা ২টার দিকে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন চৌধুরী।

সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. নুরুদ্দিন রুবেল ও গাজী মোকাররম আলী চৌধুরী।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাহেদুল হক, মো. তসলিম উদ্দিন, এসএম নুরুন নবী, মো. ফেরদৌস ওয়াহিদ, ওবায়দা আসাদি, হোসাইনুল আরেফিন এবং একেএম সাইফুল্লা সাঈদ।

মোট ৮৪ জন ভোটারের মধ্যে ৭১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সমিতির ১১টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ওই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সম্পন্ন হয়।

এই নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে সাবেক সভাপতি আমজাদ হোসেন চৌধুরীর প্রার্থিতা নিয়ে দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান ঘটেছে। বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদনের ভিত্তিতে নির্বাচন পরিচালনা বোর্ড তাঁকে ঋণখেলাপি ঘোষণা করে মনোনয়নপত্র বাতিল করেছিল।

যদিও হাইকোর্ট প্রথমে তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছিলেন, পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই আদেশ স্থগিত করেন। পরবর্তী সময়ে আপিল বিভাগ আমজাদের প্রার্থিতা অবৈধ ঘোষণা করে নির্বাচন কার্যক্রম পুনরায় শুরুর নির্দেশ দেন।

নির্বাচন স্থগিতের দাবিতে আমজাদের করা সম্পূরক রিট আবেদনও ২ জুলাই হাইকোর্ট খারিজ করে দেন। এর ফলে শনিবারের নির্বাচন অনুষ্ঠানে শেষ আইনি বাধাও দূর হয়।

চট্টগ্রামে ২ প্রতিবেশীর ঝগড়ায় চার বছরের শিশু ছুরিকাঘাতের শিকার

আগামী দুই বছরের মধ্যে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামে পৃথক স্থানে গৃহবধূর ‘বিষপান’, গাছে ঝুলছিল জেলের লাশ

চট্টগ্রামে ট্যাংকার থেকে ডিজেল চুরির সময় গ্রেপ্তার ৬

ফুটবল ম্যাচ জিতে উল্লাস, লোহার গোলপোস্টের চাপায় যুবকের মৃত্যু

১৭ বছরের পদোন্নতির জট কাটল চট্টগ্রাম ওয়াসায়, পদোন্নতি পেলেন ২৪২ কর্মকর্তা-কর্মচারী

পটিয়ায় দুই সন্তানের জননীর লাশ উদ্ধার

নবগঠিত উপজেলা নিয়ে ফটিকছড়িতে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে ফেনী-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ

আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী-শাশুড়ি-ননদ কারাগারে, সঙ্গে গেল দুই শিশুসন্তান

এবার চট্টগ্রামে মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত