হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে দাঁড়িপাল্লার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি  

দাঁড়িপাল্লার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাতকানিয়া উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মজিদ কোম্পানি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম-১৫ আসনে দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে লড়ছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী। আর ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা নাজমুল মোস্তফা আমিন।

জামায়াতের দলীয় সূত্র জানা গেছে, চট্টগ্রাম-১৫ আসনের সাতকানিয়া উপজেলার ঢেমশার মজিদ কোম্পানি বাড়ি এলাকায় সড়কের পাশে টাঙানো দাঁড়িপাল্লা প্রতীকের একটি ব্যানার ধানের শীষ প্রতীকের লোকজন ছিঁড়ে ফেলেন। এর আগেও ঢেমশা ইউনিয়নের সুলতান মাঝির বাড়ি ও কুইল্লা বলিরপাড়া এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের ব্যানার ও প্রতীক সরিয়ে ফেলা হয়েছিল।

ঢেমশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হোসাইন আল হিশাম জাবের বলেন, প্রতিপক্ষের লোকজন দাঁড়িপাল্লার ব্যানার ছিঁড়ে ফেলেছেন। এর আগেও এলাকায় এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম-১৫ আসনে ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আইনজীবী হাফিজুল ইসলাম মানিক বলেন, ‘ঢেমশা ইউনিয়নের কোথায়, কখন ও কারা দাঁড়িপাল্লার ব্যানার ছিঁড়ে ফেলেছেন, এসব বিষয় আমাদের জানা নেই। আমাদের নেতা-কর্মীরা এ ধরনের কাজের সঙ্গে জড়িত নন।’

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, ‘ব্যানার ছিঁড়ে ফেলার বিষয়ে মৌখিকভাবে শুনেছি। তবে এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়ার পর আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

গ্রামীণ অর্থনীতিতে অবদানে সম্মাননা পেলেন ৩০ নারী উদ্যোক্তা

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুনের ঘটনায় মামলা

রাঙামাটি-বান্দরবান-খাগড়াছড়ি: প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পে লুটপাট

আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে এসআইসহ আহত ২ পুলিশ সদস্য

তিন মাস পর ডেরায় ফিরল হাতি, এসেই চালাল তাণ্ডব

পুরো পরিবারকে জিম্মি করে ডাকাতি, যাওয়ার পথে মুয়াজ্জিনকে মারধর

বিয়ের দাবিতে ছেলের ছুরিকাঘাত, প্রাণ গেল মা-বাবার

চট্টগ্রামে নালায় মিলল বস্তাবন্দী প্রায় দেড় হাজার গুলি

সীতাকুণ্ড মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ইয়াবা বড়ি উদ্ধার করল পুলিশ

চট্টগ্রামে বন্যা: বন্যার্তরা পেলেন মাত্র দেড় কেজি করে চাল