হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে বাল্কহেড-ট্রলার সংঘর্ষে নিহত ৫

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার মমিনপুর এলাকায় ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় মাটি বোঝাই ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা ১১ শ্রমিকের মধ্যে ৫ জন নিহত হয়েছেন। বাকিরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। 

স্থানীয়রা জানায়, আজ সোমবার ভোরে বালুভর্তি বাল্কহেড এমবি ইকবাল হোসেন-১ এর সঙ্গে মাটি বোঝাই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ট্রলার ডুবে ৫ শ্রমিক নিখোঁজ হয়। একে একে তাঁদের মরদেহ নদী থেকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 

নিহতরা হলেন-আউয়াল মাঝি (৫৫), মোবারক হেসেন (৩৫), নাছির হোসেন (৩২), আল-আমিন (৩৫) ও কালা মিয়া (৩৩)। নিহতদের সকলের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায়। নিহতরা স্থানীয় ব্রিক ফিল্ডগুলোতে মাটি কাটার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

দুর্ঘটনাকবলিত ট্রলারের বেঁচে যাওয়া যাত্রী ফরিদ হোসেন জানান, আমরা আমাদের পাশ দিয়েই যাচ্ছিলাম, ঘন কুয়াশায় বালুবাহী বাল্কহেড আমাদের সজোরে ধাক্কা দিলে আমাদের ১১ জন যাত্রীর মধ্যে ৫ জন নিহত হয়।

চাঁদপুরের বিআইডব্লিউটিএর উপ-পরিচালক ও বন্দর কর্মকর্তা মো. কায়সারুল ইসলাম বলেন, ভোর সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপর ২ জনের মরদেহ ভেসে উঠে। পরে একে একে অন্যদের মরদেহ উদ্ধার করা হয়। তিনি বলেন, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। 

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সাহিদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা প্রথমে দুজনের মরদেহ উদ্ধার করে। ঘণ্টাখানেকের মধ্যে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। 

চট্টগ্রামের টেরিবাজারে অগ্নিকাণ্ড, ২ জনের প্রাণহানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আর নেই

চাঁদপুরে ঈদ ও মেলা ঘিরে নৌপথে ডাকাত আতঙ্ক, টহল বাড়ানোর দাবি

চট্টগ্রামের চন্দনাইশ: ড্রেজারে ক্ষতবিক্ষত সাঙ্গু নদী

চট্টগ্রামে আন্তজেলা ডাকাত দলের ৯ সদস্য গ্রেপ্তার

আনোয়ারায় মা-মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় মামলা, স্বামী গ্রেপ্তার

পটিয়ায় ৩ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫

শহর ছাড়ার আগে বাসা-বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে উন্নতমানের তালা ব্যবহারের অনুরোধ পুলিশের

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা

শাহ আমানতে নিরাপত্তাপ্রহরীর ঘুষিতে সুপারভাইজার আহত