হোম > সারা দেশ > চট্টগ্রাম

জায়গা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের লাঠির আঘাতে মাদ্রাসাশিক্ষক নিহত

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

নিহত মাদ্রাসা শিক্ষক মাওলানা আবুল কাসেম। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মাওলানা আবুল কাসেম (৫৯) নামের এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ বুধবার (১৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জানমোহাম্মদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কাসেম চরম্বা ইউনিয়নের জানমোহাম্মদপাড়া এলাকার মৃত আবদুস সোবহানের ছেলে। তিনি চরম্বা জামিউল উলুম দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক (সুপার) ছিলেন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী সামশুল ইসলাম, হারুনুর রশিদসহ কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে মাওলানা আবুল কাসেমের বিরোধ চলে আসছিল। আজ বেলা ১১টার ওই বিরোধপূর্ণ জায়গায় প্রতিপক্ষের লোকজন স্থাপনা নির্মাণের কাজ শুরু করেন। এ সময় আবুল কাসেম বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজনের লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আবুল কাসেমের মেয়ে হাফছা বেগম বলেন, ‘বিরোধপূর্ণ জায়গায় তাঁরা জোর দেখিয়ে লোহা, ইট ও বালু নিয়ে পাকাঘর নির্মাণের কাজ করছিলেন। বাধা দেওয়ায় তাঁরা প্রথম দিকে আমার ফুফুকে মারধর করেছেন। খবর পেয়ে আমার বাবা মাদ্রাসা থেকে এসে ঘটনাস্থলে যান। এ সময় হারুন ও সামশু মিলে লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এতে বাবার মৃত্যু হয়েছে। আমার বাবার হত্যার সুষ্ঠু বিচার চাই। হত্যাকারীদের ফাঁসি দেখতে চাই।'

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, জায়গা-জমির বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে সামশুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাদ্রাসাশিক্ষকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

র‍্যাব-প্রশাসনের অভিযানে মিলল নামীদামি ব্র্যান্ডের বস্তায় সরকারি চাল

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

চট্টগ্রাম নগরীর ফ্লাইওভারে ঝুলছিল ছাত্রলীগ নেতার মরদেহ

এক প্রৌঢ় এবং একটি জং ধরা বন্দুক

গুলিবিদ্ধ কিশোরী রেশমির অবস্থার উন্নতি নেই, আশা ছেড়ে দিয়েছে পরিবার

মরিচের গুঁড়া ছিটিয়ে সোনা লুটের চেষ্টা, নারী আটক

বিনা দোষে মারধর ও হাতকড়া: মবের রাজত্বে অসহায় শ্যামলরা

চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬

চট্টগ্রামে স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন