হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে শিক্ষার্থীকে ভবন থেকে ফেলে হত্যার অভিযোগে আরও একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাজিদ হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার অনিক দাস। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামে কলেজশিক্ষার্থী আশফাক কবির সাজিদকে আটতলা ভবন থেকে ফেলে হত্যায় জড়িত থাকার অভিযোগে অনিক দাস (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শুক্রবার বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সরকারহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হলেও আজ রোববার (২৬ এপ্রিল) র‌্যাবের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। গ্রেপ্তার অনিক দাস আনোয়ারা উপজেলার করইপুরা গ্রামের যীশু দাসের ছেলে। এ ঘটনায় এ নিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হলো।

র‌্যাব-৭-এর মুখপাত্র সহকারী পরিচালক এম আর এম মোজাফফর হোসেন বলেছেন, অনিক দাস এই হত্যা মামলার দুই নম্বর এজাহারনামীয় আসামি। ঘটনার পর তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে চকবাজার থানা-পুলিশের হাতে সোপর্দ করা হয়।

১২ এপ্রিল কলেজশিক্ষার্থী সাজিদকে ডিসি রোডের মৌসুমি আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের অষ্টম তলা থেকে নিচে ফেলে হত্যা করা হয়। পরদিন ১৩ এপ্রিল চকবাজার থানায় নিহত কলেজশিক্ষার্থীর পূর্বপরিচিত কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা হয়।

নিহত আশফাক কবির সাজিদ বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। সে কক্সবাজারের চকরিয়া উপজেলার আবুল হাশেম খন্দকারের ছেলে। নগরের বাকলিয়া ডিসি রোডে একটি বাসায় ভাড়া থাকত সে। প্রাথমিক তদন্তে কিশোর গ্যাংয়ের মধ্যে দ্বন্দ্ব থেকে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই হত্যাকাণ্ডের ঘটনায় বর্তমানে গ্রেপ্তার আছেন মিসকাতুল কায়েস, এনায়েত উল্লাহ, আইমন, এনামুল হক, রানা ওরফে মাইকেল রানা ও মো. ইলিয়াস।

বাসায় ঢুকে অন্তঃসত্ত্বা তরুণীকে কুপিয়ে স্বর্ণ ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

চন্দনাইশে ইটভাটামালিকদের মাটি কাটা বন্ধ রাখতে আহ্বান এমপির

চট্টগ্রামে জব্বারের বলীখেলায় ‘হ্যাটট্রিক’ কুমিল্লার বাঘা শরীফের

চট্টগ্রামে জব্বারের বলীখেলা শুরু

পটিয়ায় ৭ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে মেলায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৪ নেতা-কর্মী আটক

মাটি কাটাকে কেন্দ্র করে রাউজানে যুবক খুন

চট্টগ্রাম মহানগর: বিদ্যুতের ভোগান্তি পানিতেও

চট্টগ্রামে তিন জায়গায় ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল