হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় ২৫ বছর পর হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মীর সরদার হোসেন নামের এক ব্যক্তি খুনের ঘটনার ২৫ বছর পর পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টা নাগাদ উপজেলা রাঙ্গুনিয়ার বেতাগী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের একটি দল। গ্রেপ্তার জসিম উদ্দিন উপজেলাটির ঢেমিরছড়া এলাকার জেবর মুল্লুকের ছেলে।

চট্টগ্রাম র‍্যাব-৭-এর মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব কর্মকর্তা বলেন, ‘পরোয়ানাভুক্ত আসামি মো. জসিম উদ্দিনের রাঙ্গুনিয়ার বেতাগী এলাকায় অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করি। পরে তাঁকে রাঙ্গুনিয়া থানা-পুলিশের হাতে তুলে দেওয়া হয়।’

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মজুমদার বলেন, ‘২০০০ সালে মীর সরদার হোসেন নামের এক ব্যক্তিকে খুনের মামলায় পলাতক আসামি হলেন জসিম উদ্দিন। র‍্যাবের হাতে গ্রেপ্তার ওই আসামিকে পরে আমাদের হাতে তুলে দেওয়া হয়। আজ বুধবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

ইসলামী ব্যাংকের বুথ থেকে টাকা চুরি, ১৫ লাখ টাকাসহ নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে ৮ তলা ভবন থেকে ফেলে কলেজছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও ১ জন

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

চমেকে ২ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিল কেএসআরএম

চট্টগ্রামে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত

চট্টগ্রামে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফেনীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

চক্ষুচিকিৎসক রবিউল হোসেন মারা গেছেন

২ বছরের শিশুকে রেস্তোরাঁয় ফেলে কক্সবাজারে রওনা দিল পাকিস্তানি পরিবার, অতঃপর...

হরমুজ প্রণালিতে ১২৫ দিন: এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘নর্ডিক পোলাক্স’ দেশের পথে