হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিদেশি পর্যবেক্ষক আসুক আর না আসুক, নির্বাচন সুষ্ঠু হবে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশি পর্যবেক্ষক আসুক আর না আসুক, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরীর দেওয়ানজী পুকুর লেনে ওয়াইএনটি সেন্টারে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচনটা হচ্ছে আমাদের। ইতিমধ্যে স্থানীয় সরকারসহ যে সমস্ত নির্বাচন হয়েছে সেগুলো অত্যন্ত সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হয়েছে। আমাদের নির্বাচন কেউ পর্যবেক্ষণ করল, কী করল না—এতে কিছুই আসে-যায় না। এটি নিয়ে বিএনপিকেও আর দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেওয়া হবে না।’ 

তথ্যমন্ত্রী বলেন, ‘ইউরোপের বিভিন্ন দেশে যখন নির্বাচন হয়, সেখানে কি আমাদের দেশ থেকে কিংবা অন্য কোনো দেশ থেকে পর্যবেক্ষক যায়? যায় না।’ তিনি বলেন, ‘আমাদের দেশে নির্বাচন আসলে কে পর্যবেক্ষণ করল, কে করল না—এগুলো নিয়ে নানা মাতামাতি হয়। যদি বিদেশি পর্যবেক্ষকেরা আসেন, তাহলে তাদের স্বাগত জানাই, না আসলেও কোনো অসুবিধা নাই। কেউ পর্যবেক্ষণ করল কী করল না—এতে কিছুই আসে-যায় না। ইতিমধ্যে আমাদের দেশে স্থানীয় সরকারসহ যে সমস্ত নির্বাচন হয়েছে, সেগুলো অত্যন্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। আগামী নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণ থাকবে ইনশা আল্লাহ।’ 

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছোট আকারের পর্যবেক্ষক দল পাঠাবে বলে বলেছে। তাদের বাজেট স্বল্পতার কথাও তারা চিঠিতে উল্লেখ করেছে। ইইউর পর্যবেক্ষক যে আকারেই আসুক বা না আসুক আমাদের দেশে ইলেকশন মনিটরিং ফোরাম আছে, সার্কভুক্ত বিভিন্ন দেশের পর্যবেক্ষকেরা নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবে। সুতরাং, আমাদের নির্বাচন আমরাই করব, আমাদের নির্বাচন অত্যন্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া অবরোধের ডাক দিয়ে দেশের মানুষকে ১০০ দিন অবরুদ্ধ করে রেখেছিল। পেট্রলবোমা নিক্ষেপ করে শত শত মানুষ পুড়িয়েছিল, হাজার হাজার মানুষকে ঝলসে দিয়েছিল আগুনে। দেশে এ ধরনের নৃশংস ঘটনা বিএনপি আর করতে পারবে না, দেশের মানুষ করতে দিবে না। সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি করার চেষ্টা করলে দেশের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।’

চসিকে ১৫৫৭ কর্মচারীকে স্থায়ী করার উদ্যোগ সাহসী পদক্ষেপ: মেয়র শাহাদাত

হালদার জেলেদের বিকল্প আয় সৃষ্টিতে ৫০ পরিবারে সেলাই মেশিন বিতরণ

চবির ফেসবুক গ্রুপে বট আইডি থেকে ছাত্রীকে অশালীন মন্তব্য, ‘লেলিয়ে দেওয়া হয়েছে’— দাবি অভিযুক্তের

চট্টগ্রামে মুখমণ্ডল বিকৃত অবস্থায় অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

সীতাকুণ্ডে পুত্রের ছুরিকাঘাতে পিতার মৃত্যু

চট্টগ্রামে ৪৮ ঘণ্টায় শিশু ধর্ষণ ও ধর্ষণচেষ্টার ৫ ঘটনা, ৫ অভিযুক্তই গ্রেপ্তার

চট্টগ্রামে কাভার্ড ভ্যানে তল্লাশি, ২৩ হাজার ইয়াবা উদ্ধার

মোটরসাইকেলে কোরবানির গরু দেখতে যাচ্ছিল ৩ বন্ধু, বাসচাপায় নিহত ২

চট্টগ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষণের সেই ঘটনায় মামলা, আসামির দোষ স্বীকার

এবার ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে চট্টগ্রামে মধ্যবয়সীকে গণপিটুনি