হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে দোকানের কর্মচারীর মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রতীকী ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে শিমুল ধর (৫৬) নামে স্বর্ণের দোকানের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে পৌর সদরের রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিমুল ধর চট্টগ্রামের ফটিকছড়ির মৃত আশুতোষ ধরের ছেলে। তিনি পৌর সদরের রহমান জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে রেললাইন এলাকা অতিক্রমকালে চট্টগ্রামমুখী ট্রেনের নিচে কাটা পড়েন শিমুল। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রাশেদ জানান, ওই স্বর্ণের দোকানের কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

চট্টগ্রাম বিভাগ: ভোটারদের মতে বিএনপি এগিয়ে

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম আটক

চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: আপিল শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি

ভোটকেন্দ্র পাহারা দিতে না পারলে ঘুঘু ধান খেয়ে ফেলবে: আমীর খসরু

চট্টগ্রাম বন্দরে ধর্মঘট স্থগিত

চট্টগ্রাম বন্দর: আন্দোলনকারী ১৫ কর্মচারীর বাসার বরাদ্দ বাতিল

কক্সবাজারে আশ্রয়শিবিরের বাইরে বাস করা ৬২২ রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত

বন্দর সচল বললেন চেয়ারম্যান, বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র

চট্টগ্রাম বন্দর অচল, লাগাতার কর্মবিরতি শুরু

চট্টগ্রাম বন্দর এবার পুরো অচল হচ্ছে