হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগের ১৪ নেতা-কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গ্রেপ্তার ১৪ জন। ছবি: পুলিশ

চট্টগ্রাম নগরের মুরাদপুরে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে নগরের পাঁচলাইশ থানাধীন মুরাদপুরে মিছিলটি বের করা হয়। পরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার বিজ্ঞপ্তির মাধ্যমে পাঁচলাইশ থানা-পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় নেতা-কর্মী। তাঁরা হলেন—কামরুল হাসান (৩৬), হুমায়ুন কবির (৩৫), ইমরান হোসেন (৩৪), নাজমুস সালেহীন নাঈম (২৩), এমরান হোসেন (২৬), তানিম হাসান (২৪), মেহেদী হাসান শুভ (২১), ফরহাদ উল্ল্যাহ (১৯), আরাফাত (২০), ইফাত রহমান (১৯), পারভেজ (২৫), হায়দার (১৯), নয়ন হোসেন ইমন (১৭) ও আব্দুল্লাহ আরমান (১৭)।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ দত্ত বলেন, সন্ত্রাসবিরোধী আইনে পাঁচলাইশ থানায় করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ছাত্রলীগের নেতা-কর্মীরা নগরের মুরাদপুর ১ নম্বর রেলগেট থেকে মুরাদপুর মোড় পর্যন্ত ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি প্রায় পাঁচ মিনিট স্থায়ী হয়। পরে মুরাদপুর মোড়ের আগে মিছিল শেষ করে অংশগ্রহণকারীরা দৌড়ে পালিয়ে যান।

এর আগে নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন এভারকেয়ার হাসপাতালের সামনেও পৃথক একটি মিছিল অনুষ্ঠিত হয়।

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার

চবি রেলস্টেশনে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৫ শিল্পপ্রতিষ্ঠানকে জমির দখল বুঝিয়ে দিল বেজা

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আমরণ অনশন কর্মসূচি স্থগিত

অনলাইনে সিন্ডিকেট সভার পরই দৃশ্যপটের আড়ালে চুয়েট ভিসি

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর মঙ্গলবার, থাকছে যেসব কর্মসূচি

অটোরিকশায় বোরকা পরা দুজনের স্প্রেতে যুবক অচেতন, লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

চট্টগ্রামে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

সীতাকুণ্ডে যুবদল কর্মী বাপ্পি হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬, আগ্নেয়াস্ত্র উদ্ধার

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েটের শিক্ষার্থীরা