হোম > সারা দেশ > চট্টগ্রাম

হেলিকপ্টারে করে রাঙামাটির দুর্গম এলাকায় গেল ভোটের সরঞ্জাম

জুরাছড়ি ও বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হেলিকপ্টারে করে রাঙামাটি জুরাছড়ি উপজেলার দুর্গম এলাকায় ভোটকেন্দ্রের সরঞ্জাম ও নির্বাচন কর্মকর্তাদের পৌঁছানো হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

এর আগে (বৃহস্পতিবার) সকালে উপজেলা যক্ষা বাজার আর্মি ক্যাম্প থেকে তারা রওনা দেন। তাদের বিদায় জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ, যক্ষা বাজার ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টেন মো. মোশারফ হোসেন সাগর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম, রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মো. মরশেদুল আলম প্রমুখ। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বিল্লাল মেহেদী আজকের পত্রিকাকে বলেন, ‘ভোট যথাসময়ে গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়েছে।’ 

জুরাছড়ি উপজেলার দুর্গম এলাকায় নির্বাচন কর্মকর্তাদের জন্য রাঙামাটি জেলা পুলিশ সুপার শুকনা খাদ্য সামগ্রী প্রদান করেছেন। যার মধ্যে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ওষুধ, চিড়া, মুড়ি, খেজুর, গুড়, চানাচুর, বিস্কুটসহ বিভিন্ন শুকনা খাদ্য রয়েছে।

এদিকে বাঘাইছড়ি উপজেলার দুর্গম এলাকার ছয়টি কেন্দ্রেও বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ভোটকেন্দ্রের সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের পৌঁছানো হয়েছে। আজ বৃহস্পতিবার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে (বৃহস্পতিবার) বেলা ১১টায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের হেলিপ্যাড থেকে সাজেক বাঘাইছড়ি ইউনিয়নে একটি ও সাজেক ইউনিয়নের পাঁচটিসহ এ ছয়টি কেন্দ্রের সরঞ্জাম ও কর্মকর্তাদের পৌঁছানো হয়। 

বাঘাইছড়ি উপজেলার ৭৬ হাজার ৩৮৩ জন ভোটারের বিপরীতে ভোটের মাঠে লড়ছেন আওয়ামী লীগ, তৃণমূল বিএনপি ও সাংস্কৃতিক মুক্তি জোটের তিনজন প্রার্থী। 

আগামী ৭ জানুয়ারি উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩৯টি ভোটকেন্দ্রের ২১৪টি ভোটকক্ষে এক যোগে ভোট গ্রহণ করা হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে পুলিশ, আনসার–ভিডিপিসহ ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

চসিকের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৬

মিরসরাইয়ে ১৯টি ভারতীয় গরু উদ্ধার, চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার ৪

চট্টগ্রামে টোলমুক্ত সেতুর জন্য ইজারা, অসন্তোষ

চট্টগ্রামে পার্কভিউ হাসপাতালের ১০০ ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক, উদ্বোধন হলো নতুন অপারেটিং মাইক্রোস্কোপ

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার তৎপরতা, ফের উত্তপ্ত বন্দর

চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষে ডুবল পাথরবোঝাই লাইটার, উদ্ধার ১২

চট্টগ্রামে ১৭ বছর পর হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড