হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর মঙ্গলবার, থাকছে যেসব কর্মসূচি

বাসস, ঢাকা

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আগামী মঙ্গলবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে নগরের রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শনের পর বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি।

নগরের হোটেল র‍্যাডিসন ব্লুতে এ সভা হওয়ার কথা রয়েছে। এতে দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তবে গত ৯ আগস্টের সভার তুলনায় এবার অংশগ্রহণকারী নেতা-কর্মীর সংখ্যা কম রাখা হবে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, প্রধানমন্ত্রী সামরিক বিমানে চট্টগ্রামে আসবেন। সন্ধ্যা ৬টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জে এম সেন হলের পূজামণ্ডপে যাবেন তিনি। সেখানে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এ ছাড়া চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক সভার কর্মসূচি রয়েছে তাঁর।

সভা প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, সভায় দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। বিএনপির নেতা-কর্মীরা এতে অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারীদের তালিকা তৈরির কাজ চলছে। তবে ৯ আগস্টের সভার তুলনায় এবার দলীয় নেতা-কর্মীর সংখ্যা কম রাখা হবে।

দলীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রায় ৪০ মিনিট অবস্থান করার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান দেওয়ার কথা রয়েছে তাঁর।

এর আগে, ৯ আগস্ট হোটেল র‍্যাডিসন ব্লুর হলরুমে চট্টগ্রাম উত্তর জেলা, দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতাদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দলের সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। এবার প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর উপলক্ষে একই হোটেলে আবারও দলীয় সভার আয়োজন করা হচ্ছে।

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আমরণ অনশন কর্মসূচি স্থগিত

অনলাইনে সিন্ডিকেট সভার পরই দৃশ্যপটের আড়ালে চুয়েট ভিসি

অটোরিকশায় বোরকা পরা দুজনের স্প্রেতে যুবক অচেতন, লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

চট্টগ্রামে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

সীতাকুণ্ডে যুবদল কর্মী বাপ্পি হত্যা: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬, আগ্নেয়াস্ত্র উদ্ধার

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েটের শিক্ষার্থীরা

সীতাকুণ্ডে ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে