হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘স্ত্রীকে খুনের পর লাশ টুকরো টুকরো করে কমোডে ফেলে দেন স্বামী’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফাতেমা বেগম ও মো. সুমন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বায়েজিদে নিজ বাসায় স্ত্রীকে খুনের পর লাশ কেটে টুকরো করে তা বাথরুমের কমোডে ফেলে দিয়েছিলেন মো. সুমন। তবে লাশের একটি অংশ ও রক্তাক্ত কাপড়-চোপড় সরানোর আগেই প্রতিবেশীরা ওই বাসায় চলে আসার পর সেগুলো দেখে ফেলে। এ সময় সুমনকে একটি কক্ষে বন্দী করে পুলিশে খবর দিলে তিনি জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান। স্ত্রীকে খুনের মামলায় সুমনকে (৩৫) গ্রেপ্তারের পর আজ শনিবার বেলা ১১টার দিকে চান্দগাঁও ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৭ এমন তথ্য জানিয়েছে।

গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ফুলবাড়িয়া থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। গত বুধবার (৯ জুলাই) দিবাগত রাতে নগরের বায়েজিদ বোস্তামি থানার পাহাড়িকা হাউজিং সোসাইটির আর কে টাওয়ার নামের একটি ভবনের ১০ তলার বাসায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন ফাতেমা বেগম (৩২)। তিনি তাঁর স্বামী সুমনের সঙ্গে ওই ফ্ল্যাটে থাকতেন। সুমন পেশায় একজন গাড়িচালক।

সংবাদ সম্মেলনে র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘নৃশংস এই খুনের ঘটনায় র‍্যাব শুরু থেকে নজরদারি করে আসছিল। এর ধারাবাহিকতায় সুমনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।’ তিনি বলেন, ‘আসামি সুমনকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আমাদের জানিয়েছেন, তাঁদের স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছে। সুমন দাবি করেছেন, তাঁর স্ত্রী নাকি পরকীয়া সম্পর্কে জড়িত। ঘটনার দিন ঝগড়ার একপর্যায়ে সুমন বাসায় থাকা ধারালো চাকু দিয়ে স্ত্রীকে খুন করেন। পরে লাশটি গুমের চেষ্টা করেন। শুরুতে সে বলেছিল, তাঁর স্ত্রী নাকি সুইসাইড করেছেন। পরে সে ভয়ে স্ত্রীর লাশটি গুম করতে কেটে ছোট ছোট টুকরো করেছিলেন। তবে এই বিষয়টি আমরা নিশ্চিত নই। এটা পরবর্তী সময়ে মামলার তদন্তে বেরিয়ে আসবে।’

স্ত্রীকে খুনের মামলায় র‍্যাবের হাতে গ্রেপ্তার হন মো. সুমন। ছবি: সংগৃহীত

মো. হাফিজুর রহমান বলেন, আসামি জিজ্ঞাসাবাদে আরও জানিয়েছেন, সে তাঁর স্ত্রীর মাথা ও হাত কেটে ফ্রিজে রেখে দিয়েছিল। পরে কোথাও সরানোর জন্য। শরীরের বাকি অংশ বিশ কিংবা তাঁর বেশি টুকরো করে সেই টুকরোগুলো বাথরুমের কমোডে ফ্ল্যাশ করেছিল। পায়ের গোড়ালির একটি অংশ খাটের নিচে ছিল। সেটা সে সরাতে পারেননি। তাঁর আগে প্রতিবেশীরা ওই বাসায় চলে আসে এবং খাটের নিচে লাশের টুকরো ও বাথরুমে রক্তাক্ত কাপড়গুলো দেখে ফেলে।

র‍্যাব কর্মকর্তা মো. হাফিজুর রহমান আরও বলেন, এই দম্পতির আট বছরের একটি সন্তান রয়েছে। খুনের ঘটনার সময় তাঁদের সন্তানটি সেখানে ছিল না। খুন হওয়া নারী তাঁর সন্তানকে মায়ের কাছে রেখেছিলেন।

র‍্যাব জানায়, ১০ বছর আগে পারিবারিকভাবে ফাতেমা ও সুমনের বিয়ে হয়। বিয়ের পর সুমন সৌদি আরবে পাড়ি জমালেও ভিসা জটিলতায় গত বছর দেশে ফিরে চট্টগ্রামে একটি পিকআপ ভ্যান চালানো শুরু করেন। দেশে ফেরার পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ বেড়ে যায়। একাধিকবার পারিবারিকভাবে সমঝোতার চেষ্টা হলেও তা স্থায়ী হয়নি। খুনের ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে বায়েজিদ থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।

বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ১১ শ্রমিক, ৬ জনের অবস্থা আশঙ্কাজনক

ফটিকছড়িতে চলছে হরতাল, অতিরিক্ত পুলিশ মোতায়েন

চট্টগ্রামে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে বন্যাকবলিতদের জন্য জ্বালানি সংস্থাগুলোর দুই হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ

আপদে-বিপদে, দুর্গত সময়ে আমরা আপনাদের পাশে থাকব: ত্রাণমন্ত্রী

ফটিকছড়িতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল

ফটিকছড়িতে মাস্ক-হেলমেট পরে হামলা, প্রবাসীর বাড়ির দেয়াল গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট, গ্রেপ্তার ৮

চট্টগ্রামে কাভার্ড ভ্যানে ফেনসিডিল, চালকসহ ২ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ‘রথযাত্রা’ ঘিরে ১৬টি সড়ক এড়িয়ে চলার অনুরোধ পুলিশের