হোম > সারা দেশ > চট্টগ্রাম

সেন্ট মার্টিনে অবৈধ মোটরসাইকেল চলাচলের বিরুদ্ধে অভিযান

কক্সবাজার প্রতিনিধি

সেন্টমার্টিনে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান। ছবি: আজকের পত্রিকা

সেন্ট মার্টিন দ্বীপের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সৈকতে অবৈধভাবে মোটরসাইকেল চলাচলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় চারটি মোটরসাইকেল আটক করা হয়েছে।

আজ বিকেলে জেলা প্রশাসনের পর্যটন সেলের উদ্যোগে দ্বীপে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম।

অভিযানে অবৈধভাবে চলাচল করা চারটি মোটরসাইকেল আটক করে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম জানান, সৈকতের বালুচরে মোটরযান চলাচলে বিধিনিষেধ রয়েছে। কিন্তু কেউ কেউ বিধিনিষেধ অমান্য করে মোটরযান চলাচল করছে। এ বিষয়ে পর্যটক ও স্থানীয়দের সচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।