হোম > সারা দেশ > চট্টগ্রাম

চন্দনাইশে গভীর রাতে স্বতন্ত্র প্রার্থীর ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ, আটক ৩

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি 

গতকাল রাত ১২টার দিকে চন্দনাইশের আবদুল বারিহাট এলাকায় মাইক্রোবাসসহ তিনজনকে আটক করা হয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশে নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকা ও একটি রিকুইজিশন করা নোয়া মাইক্রোবাসসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আবদুল বারিহাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে মাইক্রোবাসের চালকও রয়েছেন। পরে তাঁদের চন্দনাইশ থানায় সোপর্দ করা হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খাঁন জানান, রাত ১২টার দিকে সেনাবাহিনী নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করে। প্রাথমিকভাবে জানা গেছে, জব্দ করা টাকাগুলো ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরীর।

ওসি বলেন, এই বিষয়ে সংশ্লিষ্ট প্রার্থী ব্যাখ্যা দিয়েছেন। তবে নির্বাচনী ট্রাইব্যুনাল যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজানুল হক চৌধুরীর মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

‎সীতাকুণ্ডে মসজিদে ইমামের ঝুলন্ত মরদেহ, কক্ষে মিলল চিরকুট

চট্টগ্রাম বন্দর: বাড়ছে বন্দরের জলসীমা

মামলা জটিলতায় আটকে আছে ৩২ হাজার স্কুলের প্রধান শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত

সাতকানিয়ায় যুবলীগ নেতা হাসান মাহমুদ গ্রেপ্তার

অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করল ‘বাংলার জয়যাত্রা’

পটিয়ায় প্যারোলে মায়ের জানাজায় অংশ নিলেন সাবেক পৌর মেয়র আইয়ুব বাবুল

চট্টগ্রামে সীমান্ত এলাকা থেকে ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামে ৩ সার কারখানা পরিদর্শনে শিল্পমন্ত্রী

চট্টগ্রামে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত ১০ হাজার কর্মীর মানববন্ধন, পুনর্বহালসহ ১০ দফা দাবি