হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় সুপারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি  

আবুল কাসেম। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে আহত সুপারি ব্যবসায়ী আবুল কাসেম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। ইকবাল হোসেন নামে স্থানীয় এক ছাত্রলীগ নেতা ওই ব্যবসায়ীকে কুপিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

১৫ এপ্রিল সকালে পৌর সদরের চিবাতলী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নিহত আবুল কাসেমের বাড়ি পৌর সদরের চিবাতলী গ্রামে। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কামাল বাজার এলাকার সুপারি ব্যবসায়ী। অভিযুক্ত ইকবাল পটিয়া পৌরসভা ছাত্রলীগের সহসম্পাদক বলে জানা গেছে। ২০২১ সালের পৌর সদরের আবদুল মাবুদ হত্যা মামলার আসামি তিনি।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পৌর সদরের চিবাতলী গ্রামের প্রতিবেশী ইকবাল হোসেন ও তাঁর সহযোগীদের সঙ্গে আবুল কাসেমের পৈতৃক সম্পত্তি নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলছে। ১৫ এপ্রিল সকাল ৯টার দিকে নিজ জমিতে কাজ করতে গেলে ইকবালসহ কয়েকজন তাঁকে বাধা দেন। একপর্যায়ে তাঁরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে আবুল কাসেম এবং তাঁর ভাই আবুল কালাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৬টার দিকে আবুল কাসেম মারা যান। আহত আরেক ভাই আবুল কালামের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

আবুল কাসেমের মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর ছোট বোন রিজিয়া বেগম। তিনি বলেন, তাঁর ভাইয়েরা পরিকল্পিত হামলার শিকার হয়েছেন। অভিযুক্ত ইকবালের বিরুদ্ধে আগেও হত্যা মামলা রয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং দ্রুত তাঁকে আইনের আওতায় আনা হবে।

সীতাকুণ্ডে প্রাইভেট কারে থাকা গ্যাস সিলিন্ডারে মিলল সাড়ে তিন কোটি টাকার ইয়াবা

চট্টগ্রামে নগরবাসীর জন্য পুলিশের সাইবার সাপোর্ট সেন্টার চালু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য পদে রদবদল

পুলিশের উপস্থিতিতে প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারলেন যুবদল নেতা

ফটিকছড়িতে আওয়ামী লীগের লিফলেট তৈরির অভিযোগে দুজন গ্রেপ্তার

সাতকানিয়ায় বিদ্যুতায়িত হয়ে অটোরিকশাচালকের মৃত্যু

‘আমরা জুলাই যোদ্ধা’ চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃত্বে ফারুক-আবির

চন্দনাইশের কাঞ্চননগরে দুই কৃষক অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

জঙ্গল সলিমপুরে চারটি সড়কের নির্মাণকাজ শুরু

আ.লীগের মিছিল, আসামি বিএনপির সাবেক মেয়র