হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে মাদকের টাকার জন্য ছেলের কোপে বাবা নিহত

চট্টগ্রাম সংবাদদাতা

প্রতীকী ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে মাদকের টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। স্থানীয়রা অভিযুক্ত ছেলে তপন রুদ্রকে (২০) আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৯ নম্বর ওয়ার্ডের রুদ্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, তপন রুদ্র স্থানীয় মিয়ার দোকানে একটি সেলুন চালাতেন। কিছুদিন আগে দোকান হারিয়ে বেকার হয়ে পড়েন তিনি। এরপর তিনি মাদকাসক্ত হয়ে পড়লে পরিবারে অভাব আরও বেড়ে যায়।

ঘটনার দিন সন্ধ্যায় তপন তাঁর বাবার কাছে টাকা চান। কিন্তু বাবা দুলাল রুদ্র টাকা দিতে রাজি না হওয়ায় বাবা-ছেলের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তপন ধারালো দা দিয়ে বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুলাল রুদ্রকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই স্থানীয়রা ছেলেকে ধরে পুলিশে দিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

চট্টগ্রামে বন্যা: বন্যার্তরা পেলেন মাত্র দেড় কেজি করে চাল

পটিয়ায় ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

বহির্নোঙরে চুরি ঠেকাতে কঠোর হচ্ছে চট্টগ্রাম বন্দর

জামায়াত নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা সাবেক শিবির নেতার

সাতকানিয়ায় ওষুধ রাখার ফ্রিজে মাংস, ফার্মেসিকে জরিমানা

বিয়ের আশ্বাসে কলেজছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপির নেতা-কর্মীরা

চাঁদপুরে এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

চট্টগ্রাম ওয়াসায় বিলিং সিস্টেম উন্নয়ন কর্মশালা, ওয়ান-স্টপ ডিজিটাল সেবা চালুর উদ্যোগ