হোম > সারা দেশ > চট্টগ্রাম

লন্ডনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চসিক মেয়রের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

লন্ডনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চসিক মেয়রের। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন লন্ডন সফররত চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন। গতকাল শনিবার বাংলাদেশ সময় রাত ১২টার দিকে এ সাক্ষাৎ হয়েছে বলে জানা গেছে। পরে রাত ১টার দিকে তারেক রহমানের সঙ্গে একটি ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন শাহাদাত হোসেন।

চসিক মেয়র লেখেন, ‘দীর্ঘ ১৭ বছর পর আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সঙ্গে।’ এর নিচে লেখেন—‘কিংস্টন, লন্ডন।’

ছবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে চসিকের মেয়র পদে এক বছর দায়িত্ব পালন উপলক্ষে প্রকাশিত একটি বই তুলে দিতে দেখা যায়।

সাক্ষাতে দেশের রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়েছে বলে জানা গেছে। এর আগে গত সপ্তাহে ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে যান মেয়র শাহাদাত।

চসিকের স্বাধীনতা সম্মাননা পেলেন যাঁরা

চট্টগ্রামে প্রকৌশলীর বাসভবন থেকে চুরি প্রাইভেট কার উদ্ধার, গ্রেপ্তার ১

চবিতে সাংবাদিকসহ ৪ শিক্ষার্থীর ওপর হামলায় গ্রেপ্তার ২

‘বাংলার জয়যাত্রা’র বিষয়ে সরকার সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে: নৌপরিবহনমন্ত্রী

সাতকানিয়ায় কৃষিজমির মাটি কাটার অভিযোগে ৩ খননযন্ত্র ও ৩ ডাম্প ট্রাক বিকল

স্থানীয়দের হাতে মারধরের শিকার সময় টিভির সাংবাদিকসহ চবির ৩ শিক্ষার্থী

পার্ক ভিউ হসপিটাল লিমিটেডের অষ্টম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

‘মুরগি চোর’ বলা নিয়ে সালিস, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বৃদ্ধের

চট্টগ্রামে কৃষিজমির মাটি কাটার হিড়িক, এক্সকাভেটর জব্দ

চট্টগ্রামে ৬ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, রাত বাড়লেই বাড়ছে ভোগান্তি