হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ৫৪১ 

প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিনদিনেই মারা গেছে ২২ জন। মোট মৃত্যুর সংখ্যা ৪৩০ জন।

আজ সোমবার সিভিল সার্জন অফিসের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘন্টায় নতুন করে ৫৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীত ৪৫২ জন এবং উপজেলায় ৮৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ৮৬০ জন।  

গতকাল রোববার চট্টগ্রামের আটটি ল্যাবে ২ হাজার ৬০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৫৪১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়।   

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, প্রতিদিন নমুনা পরীক্ষা দিতে আসা লোকজনের সংখ্যাও বাড়ছে। এ মাসের প্রথম ১২ দিনে শনাক্তের গড় হার ৪০০ জনের উপরে দাঁড়িয়েছে।