হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফটিকছড়িতে খাদে পড়া প্রাইভেট কারে ৪০ লিটার চোলাই মদ, চালক পলাতক

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

আজ শুক্রবার ভোরে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক থেকে প্রাইভেট কারটি জব্দ করা হয়। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের ফটিকছড়িতে খাদে পড়ে থাকা একটি প্রাইভেট কার থেকে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে হাইওয়ে থানা-পুলিশ। তবে গাড়ির চালক পলাতক রয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নাজিরহাট পৌরসভার আজম রোডের মাথা এলাকা থেকে প্রাইভেট কারটি জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে মহাসড়কের আজম রোডের মাথায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে। এ সময় গাড়ির ভেতর থেকে ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। তবে গাড়ির চালককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, প্রাইভেট কার থেকে ৪০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

মিয়ানমারে পাচারের সময় ৪০ হাজার কেজি সিমেন্ট জব্দ, আটক ৮

পটিয়ায় রেললাইনের পাশে পড়ে ছিল নারীর হাত-পা বিচ্ছিন্ন মরদেহ

রুমিন ফারহানার সঙ্গে বাগ্‌বিতণ্ডা: সেই ওসিকে চট্টগ্রাম আইনজীবী সমিতির নোটিশ

গরিবের কোটি টাকা লোপাট, ১৩ জনের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা

চুয়েটে আন্দোলন ও ক্লাস দুটোই চলবে

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ১০ কনটেইনার তামাক আটক

পটিয়ায় গরু চুরি করে জবাই, মাংস নিয়ে পালানোর সময় আটক

শাহ আমানতে চার বাহিনীর ৬৩৫ নিরাপত্তাকর্মী, তারপরও থামছে না চুরি

‘মামলা করে দেন,’ খালের পাড় কাটা দেখে ক্ষুব্ধ এমপির এসি ল্যান্ডকে ফোন

১ নভেম্বর থেকে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম