হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে রেস্তোরাঁ থেকে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে যুবলীগ নেতাসহ ১৪ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামে ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামে মেসেজিং অ্যাপ টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে সাংগঠনিক তৎপরতা চালানোর অভিযোগে যুবলীগ নেতাসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল রোববার নগরীর হালিশহর বিশ্বরোডের একটি রেস্তোরাঁয় গোপন বৈঠক থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা রাষ্ট্র ও সরকারবিরোধী কার্যকলাপ এবং নাশকতা পরিকল্পনার উদ্দেশ্যে ওই গোপন বৈঠকে মিলিত হয়েছেন। তাঁরা হলেন যুবলীগ নেতা মো. শহিদুল ইসলাম (৩৭), মো. নয়ন (১৯), মেহেদী হাসান সোহান (২১), ইব্রাহীম (২৪), সাজ্জাদ হোসেন রাকিব (২৪), ঈসমাইল (২৬), রবিউল ইসলাম রাজু (২০), সাকিল খান (২০), রাজিব (২৯), আশরাফুল (১৯), জাহেদ হোসেন (৩৪), আরিফ (২৫), মো. রাফি (২০) ও ইমাম হোসেন (৩০)। তাঁদের মধ্যে শহিদুল ইসলাম সংগঠনটির অনলাইন প্ল্যাটফর্মের অ্যাডমিন।

নগর ডিবি পুলিশের উপকমিশনার (উত্তর) মো. হাবিবুর রহমান জানান, নিষিদ্ধ সংগঠনের রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ও নাশকতার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডিবি (উত্তর) বিভাগের একটি চৌকস দল ওই রেস্তোরাঁর পার্টি হলে বিশেষ অভিযান পরিচালনা করে। এরপর সেখানে গোপন বৈঠকে মিলিত হওয়া নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।

মো. হাবিবুর রহমান জানান, গ্রেপ্তার শহিদুল ইসলামের হেফাজত থেকে উদ্ধার করা দুটি মোবাইল ফোন পর্যালোচনা করে জানা যায়, তিনি ‘শেখ হাসিনা ঐক্য পরিষদ’ নামে মেসেজিং অ্যাপ টেলিগ্রামে একটি গ্রুপের অ্যাডমিন হিসেবে রয়েছেন।

এ ছাড়া ‘চট্টগ্রাম দক্ষিণ’, ‘চট্টগ্রাম উত্তর’ ও ‘ফেনী জেলা’ নামে একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাডমিন হিসেবেও তিনি রয়েছেন। অনলাইনে এসব গ্রুপের মাধ্যমে শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ পরিচালনা করে আসছিলেন। তাঁর সঙ্গে গ্রেপ্তার হওয়া অন্য আসামিরা এসব গ্রুপের সক্রিয় সদস্য।

ডিবিপ্রধান আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের প্রত্যেকেই শহিদুল ইসলামের আহ্বানে সাড়া দিয়ে ঘটনার দিন রাষ্ট্র ও সরকারবিরোধী কর্মকাণ্ড, জনসাধারণের ক্ষতিসাধন, জনমনে ভয়ভীতি সৃষ্টি, নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গোপন বৈঠকে মিলিত হন।

এদিকে স্থানীয়দের সঙ্গে কথা বল জানা গেছে, গ্রেপ্তার শহিদুল ইসলাম লালখান বাজার ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁর বাড়ি ফেনী সদর উপজেলায়। এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের বেশির ভাগই নিম্ন আয়ের মানুষ। তাঁরা আনন্দবাজার এলাকায় থাকেন। তাঁদের মধ্যে নয়ন পেশায় ইলেকট্রিশিয়ান।

সীতাকুণ্ডে মাইক্রোবাসের চাপায় জামায়াত নেতা নিহত

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফটিকছড়ি জামায়াতের

লক্ষ্মীপুরে মা ও তিন মেয়েকে হত্যা: এখনো মামলা হয়নি

মোটরসাইকেল আরোহী শিক্ষক দম্পতিকে পিষে দিল লরি

পটিয়ায় শিশু জায়হান হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন

ফটিকছড়িতে ইয়াবা-গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পটিয়ায় বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

চবি শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি, সভাপতি রনি ও সেক্রেটারি খালিদ

চট্টগ্রাম বন্দরের অ্যাকশন শেডের আগুন নিয়ন্ত্রণে