হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি, আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দর। ছবি: সংগৃহীত

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে আজ শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতিতে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। আমদানি-রপ্তানিবাহী কনটেইনার বন্দরে ওঠানামা ব্যাহত হচ্ছে। অবশ্য ডিপোগুলোতে রপ্তানিবাহী কনটেইনার গ্রহণ করা হচ্ছে।

জানা গেছে, আজ সকাল ৮টা থেকে বন্দর জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজে যোগ দেননি বন্দরের কর্মচারী ও বেসরকারি শ্রমিকেরা। ফলে জিসিবি টার্মিনাল, সিসিটি ও এনসিটিতে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কার্যক্রম একপ্রকার বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশনের (বিকডার) মহাসচিব মো. রুহুল আমিন সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকাল ৮টা থেকে বন্দর জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানো যাচ্ছে না। এতে আমদানি-রপ্তানি ব্যাহত হচ্ছে। তবে ডিপোগুলোতে রপ্তানিবাহী কনটেইনার গ্রহণ করা হচ্ছে।’

বাংলাদেশ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) যুগ্ম আহ্বায়ক শেখ নুরুল্লাহ বাহার বলেন, এনসিটি বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার প্রতিবাদে আজ শনিবার বন্দরের কর্মচারীরা ৮ ঘণ্টা করে কর্মবিরতি পালন করছেন। এতে বন্দরের সব ধরনের কাজ বন্ধ রয়েছে। বেলা ১১টায় বন্দরের কর্মচারীরা বন্দরের বিভিন্ন এলাকায় মিছিল ও সমাবেশ করেছেন। এই কর্মসূচি বিকেল ৪টা পর্যন্ত চলবে।

চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন বলেন, ‘আমাদের কর্মসূচিতে কর্মচারী ও শ্রমিকেরা যোগ দিয়েছেন।’

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার এই কর্মসূচির ডাক দেয় বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। তবে এ বিষয়ে বন্দরের কোনো কর্মকর্তা বক্তব্য দিতে রাজি হননি।

চট্টগ্রাম ওয়াসায় বিলিং সিস্টেম উন্নয়ন কর্মশালা, ওয়ান-স্টপ ডিজিটাল সেবা চালুর উদ্যোগ

ফটিকছড়িতে হালদা নদী থেকে দেহবিহীন বিচ্ছিন্ন হাত উদ্ধার

চট্টগ্রামে ৫ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বন্দরের এনসিটি-সিসিটিসহ কোনো স্থাপনা ইজারা নয়

ফটিকছড়ি উত্তর উপজেলায় ৪৮ ঘণ্টার হরতাল-অবরোধের ডাক

দক্ষিণ চট্টগ্রামে বন্যা: ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়ে তর্কের জেরে হামলা, মা-মেয়েসহ আহত ৫

আবাসিক শিক্ষার্থীকে ছয় মাস ধরে ধর্ষণ, গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক

আনোয়ারায় পুলিশ সদস্যকে মারধর ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ, আতঙ্কে পরিবার

চিকিৎসার কথা বলে শহরে এনে স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন