হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে কোস্ট গার্ডের অভিযান, অবৈধভাবে বালু তোলায় দেড় লাখ টাকা জরিমানা

আজকের পত্রিকা ডেস্ক­

সীতাকুণ্ডে অবৈধভাবে বালু উত্তোলনের সময় কোস্ট গার্ড অভিযান পরিচালনা করে। ছবি: বিজ্ঞপ্তি

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাঁচটি ড্রেজারসহ পাঁচজনকে আটক করে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মালিকপক্ষকে জরিমানা করা হয়।

আজ সোমবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত সীতাকুণ্ড থানার কুমিরা ও বাঁশবাড়িয়া সমুদ্রের তীরবর্তী এলাকায় যৌথ অভিযান চালানো হয়। অভিযানে কোস্ট গার্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও নৌ পুলিশ অংশ নেয়।

অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাঁচটি ড্রেজারসহ পাঁচজনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মালিকপক্ষকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আসামিদের মুচলেকা নিয়ে ড্রেজারসহ ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ড জানায়, বালু উত্তোলনের কারণে ফসলি জমি ও আবাসস্থল হুমকির মুখে পড়ছে। এ ধরনের কার্যক্রম রোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

ফটিকছড়ি উত্তরে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

দেশে ফ্যাসিবাদী হাসিনার রাজনীতির সুযোগ নেই: প্রতিমন্ত্রী ইশরাক

বাঁশখালির বন্যাদুর্গতদের পাশে পার্কভিউ হসপিটাল

বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ১১ শ্রমিক, ৬ জনের অবস্থা আশঙ্কাজনক

ফটিকছড়িতে চলছে হরতাল, অতিরিক্ত পুলিশ মোতায়েন

চট্টগ্রামে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে বন্যাকবলিতদের জন্য জ্বালানি সংস্থাগুলোর দুই হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ

আপদে-বিপদে, দুর্গত সময়ে আমরা আপনাদের পাশে থাকব: ত্রাণমন্ত্রী

ফটিকছড়িতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল

ফটিকছড়িতে মাস্ক-হেলমেট পরে হামলা, প্রবাসীর বাড়ির দেয়াল গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ