হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিখোঁজ সালেহ আহমদের ছেলেকে চাকরি দিয়েছেন চসিকের মেয়র

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মুরাদপুরে নালায় পড়ে নিখোঁজ সালেহ আহমদের ছেলে সাদেকুল্লাহ মাহিনকে চট্টগ্রাম সিটি করপোরেশনে চাকরি দিয়েছেন মেয়র এম রেজাউল করিম চৌধুরী। আজ মঙ্গলবার চসিকের অস্থায়ী কার্যালয়ে মেয়র অফিস কক্ষে চাকরির কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক। 

জানা যায়, গত ২৫ আগস্ট বৃষ্টির পানির স্রোতে নগরীর মুরাদপুরে পা পিছলে নালায় পড়ে নিখোঁজ হন পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের মনসা গ্রামের ব্যবসায়ী ছালেহ আহমদ। নিখোঁজ হওয়ার পর ছালেহ আহমদের বাসায় গিয়ে পরিবারকে সান্ত্বনা দেন সিটি মেয়র এম রেজাউল করিম।  এ সময় তিনি ছালেহ আহমদের পরিবার থেকে একজনকে চট্টগ্রাম সিটি করপোরেশনে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন। আর সেই প্রতিশ্রুতি পূরণে ছালেহ আহমদের একমাত্র ছেলে সাদেকুল্লাহ মাহিনকে চসিক পরিচালিত সিএনজি ফিলিং স্টেশনে চাকরি দিয়েছেন মেয়র। 

এ ব্যাপারে সাদেকুল্লাহ মাহিন বলেন, মেয়র আমার পরিবারকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা রেখেছেন। আগামী ১ নভেম্বর চাকরিতে যোগ দেওয়ার জন্য বলা হয়েছে। 

মাহিন আরও বলেন, বাবাকে হারিয়ে আমরা নিঃস্ব হয়ে গেছি। আমাদের দুসময়ে মেয়র রেজাউল করিম চৌধুরী পাশে দাঁড়িয়েছেন। এর জন্য আমার পরিবার তাঁর কাছে চির কৃতজ্ঞ। 
 
চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক বলেন, মেয়র মহোদয় যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পালন করেছেন। আমার ডিপার্টমেন্ট মাহিনকে চাকরি দিয়েছেন। 

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েটের শিক্ষার্থীরা

সীতাকুণ্ডে ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা