হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে আগুনে পুড়ল তুলার গুদামসহ ৩ দোকান

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

সীতাকুণ্ডে তুলার গুদাম থেকে ছড়িয়ে পড়ে আগুন। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি তুলার গুদামে আগুন লেগে গুদামসহ তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলাল হাট বায়তুল আমান জামে মসজিদসংলগ্ন মো. শফিউল আলম শফির তুলার গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে কাজ করার সময় হঠাৎই তুলার মেশিনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে থাকা তুলার বস্তায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তুলার গোডাউনসহ তিনটি দোকানঘর ভস্মীভূত হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শফিউল আলম শফি বলেন, বেশ কয়েকটি এনজিও সংস্থা থেকে সাপ্তাহিক ও মাসিক কিস্তিতে সাত লাখ টাকার ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন। কিন্তু মুহূর্তের আগুনে তুলার গোডাউনসহ সব মালামাল পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। এখন সাপ্তাহিক ও মাসিক কিস্তিতে নেওয়া ঋণের টাকা কীভাবে পরিশোধ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছেন।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মতিন্দ্র লাল ত্রিপুরা জানান, ঘটনাস্থলের আশপাশে পুকুর বা পানির ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে গিয়ে তাঁদের হিমশিম খেতে হয়েছে। ৫০০ ফুট দূরের একটি পুকুর থেকে পানি এনে আগুন নির্বাপণের কাজ করেছেন তাঁরা। এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন। এতে আশপাশে থাকা অর্ধকোটি টাকার দোকানপাট ও মালামাল রক্ষা করা সম্ভব হলেও আগুনে তুলার গোডাউন এবং গোডাউনের পাশে থাকা কয়েকটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন স্টেশন লিডার মতিন্দ্র লাল ত্রিপুরা। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

চট্টগ্রামে ৮ তলা ভবন থেকে ফেলে কলেজছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও ১ জন

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

চমেকে ২ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিল কেএসআরএম

চট্টগ্রামে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত

চট্টগ্রামে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফেনীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

চক্ষুচিকিৎসক রবিউল হোসেন মারা গেছেন

২ বছরের শিশুকে রেস্তোরাঁয় ফেলে কক্সবাজারে রওনা দিল পাকিস্তানি পরিবার, অতঃপর...

হরমুজ প্রণালিতে ১২৫ দিন: এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে ‘নর্ডিক পোলাক্স’ দেশের পথে

নিজ কক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, আত্মহত্যা নাকি হত্যা