হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় বেড়াতে এসে কর্ণফুলীতে ডুবে গেছে দুই শিশু, একজনের লাশ উদ্ধার

কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি ও রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নেমে তলিয়ে যাওয়া দুই শিশুর একজনের লাশ রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পরিবারের সঙ্গে বেড়াতে এসেছিল দুই শিশু। আজ মঙ্গলবার সকালে উপজেলার কোদালা সুলতানিয়া মাদ্রাসাসংলগ্ন ঘাট দিয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নামে তারা। এ সময় নদীতে ডুবে নিখোঁজ হয় শিশু দুটি। পরে দুপুর ১২টার দিকে তাদের একজনের লাশ পাওয়া যায় পাশের রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায়। এখনো নিখোঁজ রয়েছে অপর শিশুটি।

জানা গেছে, উপজেলার কোদালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড রাইখালীর বাসিন্দা মো. আব্দুল গণির বাড়িতে চট্টগ্রাম ষোলোশহর এলাকায় বসবাসকারী তাঁর মেয়ের পরিবার এবং সেখানকার প্রতিবেশী একটি পরিবারসহ মোট ছয়জন ঈদ উপলক্ষে বেড়াতে আসে। প্রতিবেশী ওই পরিবারটির বাড়ি ভোলা জেলায়।

আজ সকাল ৯টার দিকে কোদালা সোলতানিয়া মাদ্রাসার পাশে রাইখালী জাহাঙ্গীর ড্রাইভার বাড়ি ঘাটে আব্দুল গণির নাতি মোহাম্মদ ইমন (৬) ও ভোলা থেকে বেড়াতে আসা আট বছরের মেয়েটি কর্ণফুলী নদীতে গোসল করার সময় পানিতে তলিয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে মেয়েটির লাশ চন্দ্রঘোনা রাইখালী ফেরিঘাট কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় চন্দ্রঘোনা থানা-পুলিশ উদ্ধার করে।

আব্দুল গণি জানান, নাতি ইমন ও ভোলা থেকে আসা ছোট মেয়েটি কর্ণফুলী নদীতে গোসল করতে নামলে তলিয়ে যায়। মেয়েটির লাশ উদ্ধার হলেও তাঁর নাতি ইমন এখনো নিখোঁজ রয়েছে। ইমনের বাবার নাম মো. ফোরকান। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্বজনেরা নিখোঁজ ইমনের সন্ধান চালিয়ে যাচ্ছেন।

এ ব্যাপারে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘জোয়ারের পানিতে ভেসে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা থানায় খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। পরে জানতে পারি, আরও একটি শিশু নিখোঁজ রয়েছে। তাকেও উদ্ধারে চেষ্টা চলছে।’

রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাসুই মং মারমা বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। মেয়েশিশুটির লাশ উদ্ধার হয়েছে। তবে শিশু ইমনকে উদ্ধারের চেষ্টা চলছে। আগ্রাবাদে আমাদের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।’

বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন

ডিডিএনে চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক

চট্টগ্রামের সীতাকুণ্ড: বন উজাড়ে নীরব রেল-বন বিভাগ

ঝোপের আড়ালে গর্ত থেকে কান্নার আওয়াজ, পাতা সরিয়ে উদ্ধার হলো নবজাতক

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

এসআরবি পরিচয়ে অপহরণ, রোহিঙ্গা ক্যাম্পে আটকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

ইউপি নির্বাচনে তৃণমূলকে প্রাধান্য দেবেন তারেক রহমান: সরোয়ার আলমগীর

নিজ বাসা থেকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

পটিয়ায় চিনি ছিনতাই: বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা