চট্টগ্রামে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছে রেত, হাতুড়ি, রামদা ও বাটাল পাওয়া গেছে।
আজ সোমবার সকাল পৌনে আটটার দিকে নগরের আকবরশাহ থানাধীন বায়েজিদ লিংকরোড এলাকার ৬ নম্বর ব্রিজ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটকেরা হলেন, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবু মুসা ওরফে রফিক (২৬), জানে আলম (২৭) ও ইয়াছের (২৫)।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘তাঁদের হেফাজত থেকে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় তিন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’