হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ৬ ঘণ্টা পর সড়ক ছাড়লেন আন্দোলনরত পোশাকশ্রমিকেরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এতে সড়কে যানজট সৃষ্টি হয়। আজ দুপুরে চট্টগ্রাম নগরীর সিএন্ডবি মোড় এলাকায়। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরীর সিঅ্যান্ডবি মোড় এলাকায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রায় ৬ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভের পর কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনরত শ্রমিকেরা। পুলিশ বলছে, মালিকপক্ষের আশ্বাসের পর আন্দোলনরত শ্রমিকেরা বিক্ষোভ থেকে সরে এসেছেন।

আজ শনিবার বেলা ১১টার দিকে চান্দগাঁও থানার কালুরঘাট বিসিক শিল্প এলাকায় আজিম গ্রুপের একটি কারখানার শত শত শ্রমিক বেতন-বোনানের দাবিতে সড়ক অবরোধ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ বলেছে, শুরু থেকে শান্তিপূর্ণভাবে শ্রমিকদের সড়ক থেকে সরানোর চেষ্টা করেছে তারা; কিন্তু শ্রমিকেরা দাবিদাওয়া আদায়ে অনড় অবস্থানে থাকায় তাঁদের সড়ক থেকে সরানো যায়নি। শেষে বিকেলে মালিকপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের দাবিদাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিলে বিকেল পৌনে ৫টা নাগাদ সড়ক ছাড়েন শ্রমিকেরা।

এর আগে প্রায় ৬ ঘণ্টা সড়ক অবরোধের পর দুই পাশের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয় যায়। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। অবরোধের কারণে সড়কে দুই পাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজট দেখা দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে ব্যর্থ হয়। সড়কের মাঝখানে অবস্থান নিয়ে তাঁরা আন্দোলন অব্যাহত রাখেন। আন্দোলনে পুরুষদের সঙ্গে বিপুলসংখ্যক নারী শ্রমিক ছিলেন। বৃষ্টি উপেক্ষা করে তাঁরা আন্দোলন চালান।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকেরা অভিযোগ করেন, ওভারটাইম কমানো, প্রতি মাসের শুরুতে বেতন পরিশোধ, মাতৃত্বকালীন বিল, বকেয়া টিফিন বিল বৃদ্ধি, হাজিরা বোনাস চালু এবং শ্রমিকদের হয়রানি বন্ধের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তাঁরা। শ্রমিকদের দাবি, চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন সম্পূর্ণ দেওয়ার কথা থাকলেও গত বৃহস্পতিবার এক মাসের বেতন দেওয়া হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন এখনো পাননি। বেতন-বোনাস দাবি করলে চাকরিচ্যুত করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ শ্রমিকদের।

চট্টগ্রাম শিল্পাঞ্চল পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে বেতন-সংক্রান্ত জটিলতার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুরুতে উভয় পক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। পরে মালিকপক্ষের লোকজন আন্দোলনরত শ্রমিকদের দাবিদাওয়া পূরণের আশ্বাস দেওয়ার পরে তাঁরা বিকেলে সড়ক থেকে সরে যান।

অক্সিজেন সিলিন্ডার কাটার সময় বিস্ফোরণ, ২০০ ফুট দূরে ছিটকে পড়ে ভ্যানচালক নিহত

চীন ও ভারত থেকে ৫৩ হাজার টন ডিজেল নিয়ে দুই জাহাজ চট্টগ্রাম বন্দরে

সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া সৈকতে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

হালদা নদীতে নমুনা ডিম ছেড়েছে মা মাছ

কালবৈশাখী ও টানা বৃষ্টিতে বোয়ালখালীতে ১০ হেক্টর ধানখেত ক্ষতিগ্রস্ত

জ্বালানি সংকট: চট্টগ্রামে ভয়ানক চাপে শিল্প খাত, বাড়ছে অনিশ্চয়তা

চট্টগ্রামে ঢাকা পোস্টের অফিস উদ্বোধন

চট্টগ্রামে অস্থায়ী বাঁধ অপসারণ করে পানির প্রবাহ স্বাভাবিক করা হয়েছে: প্রকল্প পরিচালক