হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাতকানিয়ায় দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রতীকী ছবি

চট্টগ্রামের সাতকানিয়ায় মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত ব্যক্তিরা হলেন উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৃত আহমদ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৩৮) এবং একই এলাকার মৃত বদিউর রহমানের ছেলে আবুল কালাম (৫৫)।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার কেরানীহাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান বলেন, ‘ওই দুই ব্যক্তি মাদক সেবন করছিলেন। পরে তাঁদের হাতেনাতে আটক করা হয়‌। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ২৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।’