হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভোটকেন্দ্রের সরঞ্জাম নিতে এসে অজ্ঞান প্রিসাইডিং কর্মকর্তা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 

বরুণ কান্তি সাহা। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ভোটকেন্দ্রের সরঞ্জাম নিতে এসে এক প্রিসাইডিং কর্মকর্তা অজ্ঞান হয়ে পড়েছেন। তাঁর নাম বরুণ কান্তি সাহা। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মিরসরাই উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ ঘটনা ঘটে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

জানা গেছে, দুপুরে বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা নির্বাচনী সরঞ্জাম গ্রহণ করতে সম্মেলনকক্ষে উপস্থিত হন। সরঞ্জাম বুঝিয়ে দেওয়ার আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার দিকনির্দেশনামূলক বক্তব্য দিচ্ছিলেন। এ সময় মিরসরাই কলেজের প্রভাষক ও আবুরহাট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা বরুণ কান্তি সাহা হঠাৎ চেয়ার থেকে পড়ে অজ্ঞান হয়ে যান। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে সেবা আধুনিক হাসপাতালে নেওয়া হয়।

মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান ঈসান বলেন, অসুস্থ অবস্থায় নির্বাচনী দায়িত্বে থাকা এক কর্মকর্তাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষায় তাঁর রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি পাওয়া যায়। পরে তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, ‘প্রিসাইডিং কর্মকর্তাদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত আমার গাড়িতে করে তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। ওই কেন্দ্রের দায়িত্বে বাবলু বড়ুয়া নামে আরেকজনকে নতুন করে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।’

আবুরহাট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নতুন প্রিসাইডিং কর্মকর্তা বাবলু বড়ুয়া বলেন, ‘হঠাৎ একজন প্রিসাইডিং কর্মকর্তা অসুস্থ হয়ে পড়ায় তাঁর পরিবর্তে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে আমি কেন্দ্রে অবস্থান করছি এবং প্রয়োজনীয় প্রস্তুতি কার্যক্রম তদারকি করছি।’

দুদকের মামলায় ইউসিবির সাবেক দুই পরিচালক কারাগারে

চাকসুর পাঠাগার সম্পাদকের ওপর অতর্কিত হামলা

চট্টগ্রামের সীতাকুণ্ড: জঙ্গল সলিমপুরে আবার ‘সক্রিয়’ ইয়াছিন বাহিনী

চট্টগ্রামে তেল মজুতবিরোধী অভিযান: ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার

সীতাকুণ্ডে অবৈধ কালো তেলের ডিপোতে মিলল ২৫ হাজার লিটার ডিজেল

ছুরিকাঘাতে আহত অটোরিকশার চালকের মৃত্যু, গ্রেপ্তার ১

চবির পরীক্ষা সূচিতে ‘হাসিনার... দেশ’ স্লোগান, সমালোচনা

স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে

নাইক্ষ্যংছড়িতে কৃষককে অপহরণ

প্রথম দিনেই ৪০ স্কুলের শিক্ষার্থীরা খাবার পায়নি