হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে চলছে যৌথ বাহিনী অভিযান, অংশ নিয়েছে ৪ হাজার সদস্য

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আজ সোমবার সকাল থেকে অভিযান শুরু করেছে যৌথ বাহিনীর। সকাল ৬টায় থেকে শুরু হওয়া এই অভিযানে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশের প্রায় চার হাজার সদস্য অংশ নিয়েছে।

অভিযানের বিষয়টি সকাল ৭টার দিকে বিভিন্ন গণমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল।

জানা গেছে, যৌথ বাহিনীর সদস্যরা আজ সকাল থেকে জঙ্গল সলিমপুরের চারপাশ ঘিরে ফেলে। অভিযান শুরুর পর কেউ পালিয়ে যেতে না পারে, সে জন্য এলাকায় প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে বসানো হয়েছে তল্লাশিচৌকি। বিভিন্ন দলে ভাগ হয়ে যৌথ বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নিচ্ছেন। এর আগে ওই এলাকায় অভিযানে গিয়ে হামলার শিকার হওয়ায় এবারের অভিযানে ভিন্ন কৌশল নেওয়া হয়েছে।

এর আগে গত ১৯ জানুয়ারি সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম অঞ্চল জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সশস্ত্র এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়েন র‍্যাব সদস্যরা। সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নিহত হন র‍্যাব-৭-এর উপসহকারী পরিচালক (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া। এ ঘটনায় র‍্যাবের আরও তিন সদস্য আহত হন।

এর পরপরই সলিমপুর জঙ্গল এলাকায় পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়েছিল।

মোতালেব হোসেন ভূঁইয়ার নিহত হওয়ার ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা করে র‍্যাব। এতে প্রধান আসামি করা হয় মোহাম্মদ ইয়াসিনকে। মামলায় ইয়াসিন, নুরুল হক ভান্ডারীসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ২০০ জনকে।

মামলার এজাহারে বলা হয়েছে, র‍্যাব সদস্যরা আসামি ধরতে গেলে তাঁদের ওপর সন্ত্রাসী মোহাম্মদ ইয়াসিনের নির্দেশে রামদা, কিরিচ ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। ছিনিয়ে নেওয়া হয় র্যাবের আটক করা এক আসামিকে। চার র্যাব সদস্যকে অপহরণ করে নিয়ে যান আসামিরা। পরে সেনাবাহিনী ও পুলিশ তাঁদের উদ্ধার করে।

ওমানে ৪ ভাইয়ের মৃত্যু: মাকে বাঁচাতে ফটকে তালা একমাত্র জীবিত ছেলের

একজন মানুষ মারা গেলে তার কোনো দল থাকতে পারে না: চসিক মেয়র

চট্টগ্রামে ৩ হাজার টাকার জন্য পাহাড়ি যুবককে হত্যার অভিযোগ

বেসরকারি হাসপাতালেও চিকিৎসা পাবেন হতদরিদ্ররা, বিল দেবে সরকার: অর্থমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাজেটের ৪০ হাজার কোটি টাকা চলে গেছে: অর্থমন্ত্রী

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটিতে মাদক মামলার আসামি, বিতর্ক

চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া শিশুকে বাঁচাতে গিয়ে কাভার্ড ভ্যানে পিষ্ট মা-মেয়ে

পদবঞ্চিতদের বাধায় পটিয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল পণ্ড

ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ

এবার টিলার খাদে মিলল মানুষের মাথার খুলি