হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের বড্ডাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক মোহাম্মদ ইউসুফ (৫০) ও যাত্রী মুসলিম মিয়া (৫২)। তাঁদের বাড়ি সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মুসলিম মিয়া পাইকারি সবজি কেনার জন্য ইউসুফের অটোরিকশা নিয়ে সরাইল বাজারের উদ্দেশে রওনা হন। পথে বিপরীত দিক থেকে আসা নাসিরনগরগামী একটি মাছবাহী ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম বলেন, এই ঘটনায় ট্রাক জব্দসহ ঘাতক চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রামে কনফিডেন্স লবণ কারখানায় দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু

ফটিকছড়ি উত্তরে সকাল-সন্ধ্যা হরতাল পালিত

দেশে ফ্যাসিবাদী হাসিনার রাজনীতির সুযোগ নেই: প্রতিমন্ত্রী ইশরাক

বাঁশখালির বন্যাদুর্গতদের পাশে পার্কভিউ হসপিটাল

বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ১১ শ্রমিক, ৬ জনের অবস্থা আশঙ্কাজনক

ফটিকছড়িতে চলছে হরতাল, অতিরিক্ত পুলিশ মোতায়েন

চট্টগ্রামে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে বন্যাকবলিতদের জন্য জ্বালানি সংস্থাগুলোর দুই হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ

আপদে-বিপদে, দুর্গত সময়ে আমরা আপনাদের পাশে থাকব: ত্রাণমন্ত্রী

ফটিকছড়িতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল