হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবি শিক্ষার্থীর ওপর হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ

চবি প্রতিনিধি 

ছবি: সংগৃহীত

অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মেরিন সায়েন্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসানের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের মূল সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে ৭ টাকার ভাড়া ১০ টাকা নেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। অতিরিক্ত ভাড়া দিতে রাজি না হওয়ায় হাসান নামের এক সিএনজিচালিত অটোচালক শিক্ষার্থী মেহেদী হাসানের ওপর হামলা চালান। এ সময় তাঁকে কিলঘুষি মেরে রক্তাক্ত করা হয়।

এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকার রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আল ফোরকান ঘটনাস্থলে আসেন এবং প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

এই ঘটনায় শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে মঙ্গলবার রাতের মধ্যে হামলাকারীকে গ্রেপ্তার করতে হবে ও গ্রেপ্তার হওয়ার আগপর্যন্ত ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট রোডে অটোরিকশা চলাচল বন্ধ থাকবে।

চবি মেডিকেলের চিকিৎসক মোস্তফা কামাল হোসেন বলেন, ওই শিক্ষার্থীর শরীরের অনেক জায়গায় কাটাছেঁড়ার দাগ পাওয়া গেছে। তিনি শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা পেয়েছেন।

চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, ‘মাস্টার্সের শিক্ষার্থী মেহেদী হাসানের ওপর অটোরিকশার ড্রাইভার কর্তৃক যে হামলা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেপ্তার করতে হবে। সেই সঙ্গে প্রশাসনের কাছে অনুরোধ চক্রাকারে বাস চালু করার জন্য।’

ছাত্র সংসদের জিএস সাইদ বিন হাবিব বলেন, পয়লা বৈশাখে বাড়তি ভিড়ের সুযোগে ৭ টাকার ভাড়া ১০ টাকা চাইলে মেহেদী প্রতিবাদ করেন। এতে তাঁকে মারধর করে অটোরিকশার চালক নামধারী সন্ত্রাসীরা। তাদের একটি অংশ মাদক আনা, ভাড়া সিন্ডিকেটসহ নানা অপকর্মে জড়িত। হামলাকারীকে রাতের মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেওয়া হয়েছে। গ্রেপ্তার না হলে আবার অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে চবি উপাচার্য ড. মোহাম্মদ আল ফোরকান বলেন, ‘যেই অটোচালক আমাদের শিক্ষার্থীকে আহত করেছে, সে গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের সিএনজি অটো চলাচল বন্ধ থাকবে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ে আমাদের নিজস্ব পরিবহন চক্রাকারে চলবে। বিষয়টি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ১১ শ্রমিক, ৬ জনের অবস্থা আশঙ্কাজনক

ফটিকছড়িতে চলছে হরতাল, অতিরিক্ত পুলিশ মোতায়েন

চট্টগ্রামে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে বন্যাকবলিতদের জন্য জ্বালানি সংস্থাগুলোর দুই হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ

আপদে-বিপদে, দুর্গত সময়ে আমরা আপনাদের পাশে থাকব: ত্রাণমন্ত্রী

ফটিকছড়িতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল

ফটিকছড়িতে মাস্ক-হেলমেট পরে হামলা, প্রবাসীর বাড়ির দেয়াল গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট, গ্রেপ্তার ৮

চট্টগ্রামে কাভার্ড ভ্যানে ফেনসিডিল, চালকসহ ২ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ‘রথযাত্রা’ ঘিরে ১৬টি সড়ক এড়িয়ে চলার অনুরোধ পুলিশের