হোম > সারা দেশ > চট্টগ্রাম

রক্ষণাবেক্ষণের জন্য তিন দিন কর্ণফুলী টানেলে ট্রাফিক ডাইভারশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কর্ণফুলী টানেল। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে আজ রাত থেকে পরবর্তী তিন রাতে রুটিন রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময় একপাশের টিউব বন্ধ রেখে অন্য পাশ দিয়ে নিয়ন্ত্রিতভাবে যানবাহন চলাচল করবে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আগামী ২৮, ২৯ ও ৩০ আগস্ট রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ‘পতেঙ্গা হতে আনোয়ারা’ টিউবের ট্রাফিক সাময়িকভাবে ডাইভারশন করে ‘আনোয়ারা হতে পতেঙ্গা’ টিউবের মাধ্যমে যান চলাচল অব্যাহত রাখা হবে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে জেট ফ্যান পরিষ্কার, রক্ষণাবেক্ষণ এবং রোড মার্কিংয়ের কাজ করা হবে। এ সময় টানেলের উভয় প্রান্তে সর্বনিম্ন ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত যাত্রীদের অপেক্ষা করতে হতে পারে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর রুটিন রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করা হচ্ছে।

পাহাড় থেকে পড়ে আহত হাতিটির দ্রুত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

‘বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী’—ফটিকছড়িতে ত্রাণ প্রতিমন্ত্রী

চট্টগ্রামে দুর্গত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

আনোয়ারা উপকূলে জোয়ারের পানিতে ভেসে এল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

কর্ণফুলীতে ঝোপ থেকে ব্রাজিলের তৈরি ৯ এমএম পিস্তল উদ্ধার

চট্টগ্রামে বন্যায় ২৪৮ কিমি গ্রামীণ সড়ক ও ১৭৬টি সেতু-কালভার্ট ক্ষতিগ্রস্ত

চট্টগ্রামে বন্যা: উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তায় সেনাবাহিনী

বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রাম নগরীর ৮০ শতাংশ এলাকা থেকে পানি নেমে গেছে: মেয়র শাহাদাত

হাটহাজারীতে মাছ ধরতে গিয়ে দরজি খুন