হোম > সারা দেশ > চট্টগ্রাম

১৮ বছর আগে নিরাপত্তাকর্মী হত্যার দায়ে ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের হালিশহরে ১৮ বছর আগে গ্যারেজের নিরাপত্তাকর্মী রবিউল আলমকে (৪২) হত্যার ঘটনায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামি খালাস পান। 

আজ সোমবার চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ, চতুর্থ আদালতের বিচারক শরীফুল আলম ভূঞাঁ এই রায় ঘোষণা করেন। যাবজ্জীবনপ্রাপ্ত দুই আসামি হলেন মো. আলমগীর হোসেন (৪৫) ও আবু তাহের (৪০)। মামলা থেকে খালাস পাওয়া আসামিরা হলেন মুর্শিদ প্রকাশ মোর্শেদ আলম (৩৬) ও ইসমাইল হোসেন (৩০)। 

কারাদণ্ডাদেশের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ নোমান চৌধুরী। তিনি বলেন, ‘আদালত দুই আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করেন। এই মামলায় মোট ৪ আসামি জামিনে ছিলেন। তাঁদের মধ্যে আসামি আবু তাহের জামিনে গিয়ে পলাতক থাকেন। রায়ের সময় যাবজ্জীবন পাওয়া আসামি আলমগীর হোসেন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।’ 

মামলা থেকে জানা গেছে, ২০০৫ সালে ২০ ডিসেম্বর নগরীর হালিশহরের সবুজবাগ আবাসিক এলাকার একটি গ্যারেজ থেকে রবিউল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রবিউল ওই গ্যারেজে নিরাপত্তাকর্মীর কাজ করতেন। এই ঘটনায় পরদিন নিহতের স্ত্রী মোছা পারুল বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হালিশহর থানায় হত্যা মামলা দায়ের করেন। 

পিপি মোহাম্মদ নোমান চৌধুরী বলেন, ‘মামলার তদন্ত শেষে ২০০৮ সালের ৯ জুন আদালতে চারজনকে আসামি করে অভিযোগপত্র জমা দেন হালিশহর থানার তৎকালীন পুলিশ পরিদর্শক আব্দুল গফুর। অভিযোগপত্রে রবিউলকে শরীরে জখম ও শ্বাসরোধ করে হত্যার কথা বলা হয়। ২০০৯ সালে ৮ জুলাই চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। মামলার অভিযোগপত্রে মোট ২৩ জন সাক্ষীর মধ্যে রাষ্ট্রপক্ষ ১৪ জন সাক্ষী উপস্থাপন করতে সক্ষম হন। আজ আদালত ১৮ বছর আগের এই হত্যা মামলার রায় দেন।’

টানা বর্ষণে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, দুর্ঘটনা এড়াতে থানচির পর্যটনকেন্দ্রে ভ্রমণে নিষেধাজ্ঞা

ইস্পাত কারখানায় অবরুদ্ধ সীতাকুণ্ডের ত্রিপুরাপাড়া

পাইলসের চিকিৎসার জন্য নিয়ে জানা গেল, দীর্ঘদিন ধরে ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রটি

পতেঙ্গায় পানিসংকট নিরসনে পাইলট প্রকল্পে আগ্রহ নেদারল্যান্ডসের

বোয়ালখালীতে লোকালয়ে বন্য হাতির হানা, ফসল-বাগান ও বসতবাড়ির ক্ষতি

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সকে হেনস্তার অভিযোগে মানববন্ধন, গ্রেপ্তার ও শাস্তির দাবি

চট্টগ্রামে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আনসার কর্মকর্তা নিহত

চট্টগ্রামে লরিচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

শিশুর পাইলসের চিকিৎসা নিতে গিয়ে জানাজানি হলো ধর্ষণের ঘটনা

শাহজাহান চৌধুরীর পিএসই সাতকানিয়া-লোহাগাড়ার বস