হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ছেঁড়া তারে বিদ্যুতায়িত দুজনের মৃত্যু

পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

প্রতীকী ছবি

চট্টগ্রামের পটিয়া ও মিরসরাইয়ে ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার পটিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে মো. ইমন (২৫) নামের এক যুবক মারা যান। তিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাগজীপাড়া এলাকার মো. ইয়াকুবের ছেলে।

তবে পটিয়া পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. রেজাউন্নবী জানান, কর্তৃপক্ষকে না জানিয়ে গাছের ডালপালা কাটার কারণে বিদ্যুতের একটি তার ছিঁড়ে যায়। ঘটনার পরপরই পিডিবির কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় ইমন সচল বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসায় তাঁর মৃত্যু হয় বলে দাবি করেন তিনি।

অপর দিকে একই দিন সকালে মিরসরাই উপজেলার উত্তর আমবাড়িয়া এলাকায় পুকুরে গোসল করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রিয়াঙ্কা দাশ (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়। তিনি ওই এলাকার দাশ বাড়ির পলাশ দাশের স্ত্রী।

যোগাযোগ করলে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর মিরসরাই জোনাল অফিসের ডিজিএম আদনান আহমদ চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার বিষয়ে কার্যালয়ে কেউ অভিযোগ করেননি। সকালে এক নারীর বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যুর খবর তিনি শুনেছেন। কীভাবে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

চক্রের একজনকে গ্রেপ্তারের পর একে একে উদ্ধার চুরির ১৪টি বাইক

চট্টগ্রাম বন্দরে সাড়ে ৮ মেগাওয়াট রুফটপ সোলার প্ল্যান্টের উদ্যোগ

জেএম সেন হলে ৩৩ বছর পর আসছেন প্রধানমন্ত্রী, চট্টগ্রামজুড়ে চার স্তরের নিরাপত্তা

চসিকের সড়ক উন্নয়নকাজে জালিয়াতি: ৩ আসামি কারাগারে

চুয়েটের অচলাবস্থা ২৮তম দিনে, নিরসনে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া পিস্তল ও ৮টি গুলি উদ্ধার

চবি রেলস্টেশনে দুই পথশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৫ শিল্পপ্রতিষ্ঠানকে জমির দখল বুঝিয়ে দিল বেজা

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আমরণ অনশন কর্মসূচি স্থগিত

অনলাইনে সিন্ডিকেট সভার পরই দৃশ্যপটের আড়ালে চুয়েট ভিসি