হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঘাইছড়িতে বজ্রপাতে দুই নারীর মৃত্যু

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। বজ্রপাতের সময় চায়ের দোকানে থাকা অন্তত সাতজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ও দুপুরে উপজেলার রূপকারী ইউনিয়নের বরাদম মুসলিম ব্লক গ্রামে এবং সাজেক ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

মৃত নারীরা হলেন রূপকারী ইউনিয়নের বরাদম মুসলিম ব্লক গ্রামের লাল মিয়ার স্ত্রী বাহারজান বেগম (৫৫) ও সাজেকের লংক্ষিয়ানপাড়ার রতন ত্রিপুরার মেয়ে তনি বালা ত্রীপুরা (৩৭)। 

রূপকারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জ্যাসমিন চাকমা ও সাজেক ইউপির সদস্য বনবিহারী চাকমা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

আহত ব্যক্তিরা হলেন তরুণ চাকমা, তৃণা চাকমা, রবীন্দ্রনাথ চাকমা, সুষমলাল চাকমা, অক্ষয় মণি চাকমা, পাত্থর চাকমা ও অমর জ্যোতি চাকমা। তাঁরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া বটতলী গ্রামে একটি ষাঁড়ের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

রূপকারী ইউপি চেয়ারম্যান জ্যাসমিন চাকমা বলেন, সকাল ৯টার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হলে বাহারজান বেগম মাঠ থেকে গরু আনার জন্য বাড়ি থেকে বের হন। তিনি রাস্তায় থাকা অবস্থায় বজ্রপাত হলে অজ্ঞান হয়ে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে একই ওয়ার্ডের বড়াদম গ্রামে বজ্রপাতে স্বপন চাকমার দোকানে বসে থাকা সাতজন আহত হন। 

সাজেক ইউপি সদস্য বনবিহারী চাকমা বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে শূকরের ঘর পরিচর্যা করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তনি বালা ত্রীপুরার মৃত্যু হয়। 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার জানান, বজ্রপাতে মৃত বাহারজান বেগমের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তনি বালা ত্রীপুরার পরিবারকেও আর্থিক সহায়তা করা হবে।

সীতাকুণ্ডে ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনে পিকআপের ধাক্কা, চালক নিহত

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, আরেক কর্মী আইসিইউতে

চুয়েট উপাচার্যের অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনো শিক্ষক সদস্য

চট্টগ্রাম কাস্টমসের তথ্য: যুক্তরাষ্ট্র থেকে আমদানির রেকর্ড

চন্দনাইশে অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত

সার্কিট হাউসে নেই চুয়েট উপাচার্য, ২৫ দিনেও অচলাবস্থা কাটেনি

জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আশঙ্কায় বিক্ষোভ, পুলিশ-বিজিবির লাঠিপেটা

কর্ণফুলীতে গভীর নলকূপ বরাদ্দের নামে টাকা দাবি, সতর্ক করল প্রশাসন