হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে পুকুরে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু, ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রাউজানে পুকুরে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের রাউজানে পুকুরে নেমে রোহান উদ্দিন (১০) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার কদলপুর ইউনিয়নের কদলপুর তাহেরিয়া সাবিরিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

এদিকে ঘটনার পরপরই রোহানের স্বজনেরা উত্তেজিত হয়ে মাদ্রাসার কক্ষ ভাঙচুর করেন। খবর পেয়ে রাউজান থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রোহান ওই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী এবং কদলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামিয়া নতুনপাড়ার বাসিন্দা মো. ইসমাঈলের ছেলে। তাদের বাড়ি বোয়ালখালী উপজেলায় হলেও এখানে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকে।

স্থানীয়রা জানায়, আজ রোববার দুপুরে রোহান পুকুরে গোসল করতে যায়। সে সাঁতার জানত না। একপর্যায়ে পুকুরে তলিয়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে তার আগেই শিশুটি মারা যায়।

রোহানের অভিভাবকদের দাবি, পুকুর থেকে উদ্ধার করে তাদের সন্তানকে হাসপাতালে নিয়ে যাওয়া হইনি। তাদের দেরিতে খবর দেওয়া হয়েছে। তারা হেফজখানার শিক্ষকের শাস্তির দাবি করেন।

মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য রবিউল হোসেন বলেন, ‘এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা দুঃখ প্রকাশ করছি। রোহান সাঁতার না জানা সত্ত্বেও পুকুরে নেমে যায়। আমাদের এখানে যারা সাঁতার জানে না, তাদের জন্য আলাদা গোসলের ব্যবস্থা আছে। রোহান সেখানে গোসল না করে পুকুরে যাওয়ায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।’

এ বিষয়ে রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।’

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘এখানে থমথমে পরিস্থিতি ছিল। আমরা এসে সবকিছু নিয়ন্ত্রণে আনি। শিশুটির লাশ ময়নাতদন্ত করতে চাচ্ছে না পরিবার, তাই জেলা প্রশাসকের কাছে অনুমতি চাওয়া হয়েছে।’

ফটিকছড়িতে শতাধিক নেতা-কর্মী নিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সভা, কয়েকজনকে আটক

‘প্রতিহিংসামূলক রাজনীতির কারণে জিয়া স্মৃতি জাদুঘর ক্ষতিগ্রস্ত, দ্রুত সংস্কার করা হবে’

পরিবেশ দিবস আজ: দূষণে নীল হালদা-কর্ণফুলী

হামের উপসর্গ: ১২ দিনে যমজ ছেলে হারানোর কান্না

হাটহাজারীতে ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা, অপসারিত আবুল মনছুর

অনুমতি ছাড়াই চট্টগ্রামে খেলার মাঠে যুবদল নেতাদের ‘ঈদ আনন্দ মেলা’, বন্ধের উদ্যোগ প্রশাসনের

৫০ কোটি টাকার বিপিসি ভবনে ফাটল, পুটিং দিয়ে ফাটল ঢাকার চেষ্টা

ফটিকছড়িতে দুই দিনে পাগলা কুকুরের কামড়ে আহত ১৯

চট্টগ্রামে চিকিৎসককে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার ১

চট্টগ্রামে চোরাচালানের সময় তিন টন কয়লাসহ দুটি বোট জব্দ