হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফটিকছড়িতে চা-বাগান থেকে দেশীয় বন্দুকসহ শ্রমিক আটক

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি 

চা বাগান থেকে একনলা বন্দুকসহ আটক শ্রমিক। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের ফটিকছড়িতে চা বাগান থেকে দেশীয় অস্ত্রসহ (একনলা বন্দুক) সুমন ওরাঁও (৪০) নামে এক চা শ্রমিককে আটক করেছে পুলিশ। চা বাগান এলাকায় বন্যপ্রাণী শিকারের উদ্দেশ্যে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই আগ্নেয়াস্ত্র তৈরি করা হয়েছিল বলে পুলিশের ধারণা।

আজ রোববার বেলা ১১টায় স্থানীয় গ্রাম পুলিশের সহায়তায় উপজেলার ভূজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের সুজানগর এলাকার চা বাগান থেকে সুমনকে আটক করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুজানগর চা বাগানে বন্য শূকরসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকারের মাংস ভাগাভাগি নিয়ে স্থানীয় শিকারিদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে শনিবার ওই এলাকায় অস্ত্রের মহড়া ও গোলাগুলির ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন জানান, সুজানগর চা বাগানে অন্য একজনের ওপর অস্ত্র নিয়ে হামলার তথ্যের ভিত্তিতে গ্রাম পুলিশ পাঠিয়ে অভিযুক্ত সুমনকে আটক করে নিয়ে আসা হয়। পরবর্তীতে তাঁর স্বীকারোক্তি ও দেওয়া তথ্য অনুযায়ী ইউপি সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্রাম পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেন। উদ্ধার করা অস্ত্রটি ভূজপুর থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, চা বাগান এলাকায় বন্যপ্রাণী শিকারের উদ্দেশ্যে দেশীয় প্রযুক্তিতে এই আগ্নেয়াস্ত্র তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আত্মহত্যায় প্ররোচনার মামলায় স্বামী-শাশুড়ি-ননদ কারাগারে, সঙ্গে গেল দুই শিশুসন্তান

এবার চট্টগ্রামে মালাই চায়ের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

চট্টগ্রামে পরিত্যক্ত বাড়িতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামে ফিশিং জাহাজে বিস্ফোরণ: ঢাকায় নেওয়ার পথে ২ জনের মৃত্যু

সীতাকুণ্ডে গাছ কেটে মহাসড়ক অবরোধের ঘটনায় ৮০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

সাতকানিয়ায় গোলবার পড়ে আহত স্কুলছাত্রের মৃত্যু

চসিকের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৬

মিরসরাইয়ে ১৯টি ভারতীয় গরু উদ্ধার, চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার ৪