হোম > সারা দেশ > চট্টগ্রাম

মৌসুমের শেষেও ইলিশের দাম চড়া

চাঁদপুর প্রতিনিধি

আড়তে আসা ইলিশ। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের পদ্মা-মেঘনার ইলিশ মানেই সুস্বাদু। যে কারণে দেশজুড়ে এখানকার ইলিশের চাহিদা বেশি। তবে এ বছর ভরা মৌসুমে ইলিশের দাম কমেনি। মৌসুমের শেষ দিকেও ইলিশের বাজার খুবই চড়া। জেলার সীমান্তবর্তী মেঘনা উপকূলীয় হাইমচর উপজেলার চরভৈরবী ইলিশের আড়তে এখন সর্বোচ্চ দামে ইলিশের কেনাবেচা চলছে। বড় সাইজের ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি কমপক্ষে ৩ হাজার টাকায়। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ওই এলাকার জেলে ও আড়তদারদের সঙ্গে কথা বলে এসব কথা জানা গেছে।

চরভৈরবী আড়তে প্রতিদিন স্থানীয় জেলেরা ইলিশ সরাসরি বিক্রির জন্য নিয়ে আসেন। হাঁকডাক দিয়ে অল্প সময়ের মধ্যে বিক্রি হয়ে যায় তাঁদের ইলিশ। কিছু ব্যবসায়ী পাইকারি ও খুচরা দরে ইলিশ কিনে অন্যান্য বাজারে তা বিক্রি করেন। আবার অনেক খুচরা ক্রেতাও আসেন টাটকা ইলিশ কেনার জন্য।

চরভৈরবী ইলিশের আড়ত। ছবি: আজকের পত্রিকা

চরভৈরবী এলাকার জেলে শামসুল ও মজিবুর রহমান জানান, গত বছরের তুলনায় এবার ইলিশ কম পাওয়া যাচ্ছে। এক নৌকায় কয়েকজন মিলে যে পরিমাণ ইলিশ ধরেন, তাতে তাঁদের খরচ ওঠে না। এতে তাঁরা ঋণগ্রস্ত হয়ে পড়ছেন।

একই এলাকার আরেক জেলে হোসাইন আহমেদ জানান, ইলিশ খুবই কম পাওয়া যায়। তবে যেগুলো পাওয়া যায় সাইজে বড়। তাঁরা দুজন মিলে ইলিশ ধরেন। বিক্রি করে যা পাওয়া যায়, তাতে তাঁদের সংসার চলে।

চরভৈরবী মাছঘাটে ইলিশ নিয়ে আসা জেলে নৌকা। ছবি আজকের পত্রিকা

আড়তদার সোহেল চোকদার বলেন, লোকাল ইলিশের চাহিদা বেশি থাকায় দাম চড়া। এক কেজির ওপরের সাইজের ইলিশ প্রতি কেজি ৩ হাজার থেকে ৩২০০ টাকা। ৮০০-৯০০ গ্রাম প্রতি কেজি ২২০০-২৫০০ টাকা। আর ছোট সাইজের প্রতি হালি বিক্রি হয় ১২০০-১৫০০ টাকা।

মেঘনায় ইলিশের বিচরণ কমে যাওয়া প্রসঙ্গে প্রবীণ মাছ ব্যবসায়ী মো. সফিক জানান, সাগরের মোহনায় চর জেগে ওঠায় ইলিশ নদীতে আসতে বাধাগ্রস্ত হয়। এ ছাড়া মৌসুমে জাটকা রক্ষা করা সম্ভব হয় না। এসব কারণে এই অঞ্চলে ইলিশের আকাল দেখা দিয়েছে।

আড়তদার মো. হেলাল বলেন, চরভৈরবী আড়ত আগে স্থানীয় ইলিশ দিয়ে সরগরম থাকলেও এখন সে পরিস্থিতি নেই। দক্ষিণাঞ্চলের আমদানি করা ইলিশ দিয়ে স্থানীয়দের চাহিদা মিটছে। প্রতিদিন এই মাছঘাটে স্থানীয় ইলিশ আসে ১৫-২০ মণ। আর সাগর অঞ্চল থেকে আসে ৩০-৪০ মণ।

বিএনপি নেতা মীর নাছিরের মামলায় চিন্ময় দাসের জামিন

সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

দুদকের মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তাসহ তিনজনের কারাদণ্ড

থানা থেকে লুটের অস্ত্র ৫০ হাজারে বিক্রি, গ্রেপ্তার ১

মিরসরাইয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চুরির চেষ্টা, থানায় মামলা

আ.লীগ নেতা শামীম হত্যা মামলার আসামি রাঙ্গুনিয়ায় গ্রেপ্তার

মিরসরাইয়ে প্রকাশ্যে হরিণ জবাই, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র সমালোচনা

ডিজেল-জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ৩ জাহাজ

বিমানবন্দরে সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রামে সাবেক মেয়রের বাড়িতে গিয়ে ছাত্রদল-যুবদলের তোপের মুখে হাসনাত আব্দুল্লাহ