হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মো. আইয়ুব আলী। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে গুলি করে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যার ঘটনার মামলায় একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (২১ জুন) ভোর সাড়ে ৬টার দিকে পার্বত্য রাঙামাটি জেলার বাঘাইছড়ি থানার ধুপছড়ি এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি হলেন রাউজান থানার কদলপুর ইউনিয়নের শমসেরপাড়া গ্রামের মৃত আব্দুল মোনাফের ছেলে মো. আইয়ুব আলী (৪৫)।

র‍্যাব-৭ চট্টগ্রামের মুখপাত্র এ আর এম মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাঙামাটি জেলার ধুপছড়ি এলাকা থেকে আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আইয়ুব রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা মামলায় এজাহারনামীয় ৯ নম্বর আসামি।

গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

১৩ জুন বেলা দেড়টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারের ‘আশরাফিয়া ফার্মেসি’ নামের একটি ওষুধের দোকানের সামনে মাসুদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে একদল দুর্বৃত্ত।

নিহত মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের মৃত আবদুল খালেকের ছেলে। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িত পাঁচ অস্ত্রধারীকে শনাক্ত করে পুলিশ।

চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, দেড় ঘণ্টা অবরুদ্ধ পুলিশের গাড়ি

সাজিনাস হাসপাতালে নবজাতকের মৃত্যু: সিআইডিকে মামলা তদন্তের নির্দেশ

চমেক এলাকার অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের ৩০ জনের বিরুদ্ধে মামলা

৩০ মিনিটে ১৩ কেজি চা-পাতা সংগ্রহ করে জেসমিনের সম্মাননার হ্যাটট্রিক

চট্টগ্রামে দিনদুপুরে মসজিদে ঢুকে দুই লক্ষাধিক টাকা চুরি, আটক ২

চট্টগ্রাম বন্দর: ৩০ মিলিয়ন ডলারে কেনা ৪ গ্যান্ট্রি ক্রেন পিসিটিতে যুক্ত হচ্ছে

প্রেম করে বিয়ে, সাত মাস পর হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে স্বামী লাপাত্তা

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ ৮ জন আহত

চট্টগ্রামে কুড়াল দিয়ে কুপিয়ে ৭ লাখ টাকার মালামাল ছিনতাইয়ের অভিযোগ

দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পটিয়ার আবদুর রহমান স্কুল