হোম > সারা দেশ > চট্টগ্রাম

সংঘর্ষে বন্ধ চুয়েট, একটি পরীক্ষার জন্য ‘আটকে গেলেন’ তারা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স বিভাগের ১৬ তম ব্যাচের (শেষ বর্ষ) শিক্ষার্থীদের শেষ পরীক্ষা ছিল আজ মঙ্গলবার। এই পরীক্ষাটি দিলেই এই বিশ্ববিদ্যালয়ে তাঁদের পড়ালেখার পর্ব শেষ হতে পারত। কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় তা আর হলো না!  

বিষয়টিকে ঘিরে ক্ষোভের সৃষ্টি হয়েছে শেষ বর্ষের শিক্ষার্থীদের মধ্যে। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জড়ো হন চুয়েটের প্রশাসনিক ভবনের সামনে। পরীক্ষা নিতে প্রশাসনিক কর্মকর্তাদের কাছেও ধর্না দেন তারা। কিন্তু এতেও কোনো কাজ হয়নি। 

এ ব্যাপারে পুরকৌশল অনুষদের ডিন ড. মইনুল ইসলাম জানান, ‘আজ (মঙ্গলবার) ছিল শেষ বর্ষের শেষ পরীক্ষা। উদ্ভূত পরিস্থিতির কারণে প্রশাসন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী আজকের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।  এতে শিক্ষার্থীরা বেকায়দায় পড়ে যায়। এ ছাড়াও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে এক-তৃতীয়াংশও উপস্থিত ছিল না। এ পরীক্ষা বিশ্ববিদ্যালয় খোলার পর নেওয়া হবে বলে শিক্ষার্থীদের জানানো হয়েছে।’ 

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, ‘একটি পরীক্ষার জন্য কত দিন অপেক্ষা করতে হবে ঠিক নেই। গোলমালে বছরও পার হয়ে যেতে পারে। আমরা অনেক ক্ষতির মুখে পড়ে গেলাম।’ 

প্রসঙ্গত,  চুয়েট ছাত্রলীগের দুই পক্ষের চলমান সংঘর্ষ ও বিরোধের জের ধরে বন্ধ করা হয়েছে সব একাডেমিক কার্যক্রম। সেই সঙ্গে আবাসিক হলসমূহ আগামী ৫ জুলাই পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট এবং ছাত্রকল্যাণ পরিচালকের সমন্বয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

শিশু রেশমির চোখ থেকে গুলি বের করা যায়নি, অবস্থা সংকটাপন্ন

পার্বত্য জনগোষ্ঠীর মানুষ নিজেদের সংস্কৃতি লালন-পালন করছে: দীপেন দেওয়ান

জনতা ব্যাংকের ৩ কোটি টাকা আত্মসাৎ: ২৬ বছর পর সাবেক ৫ কর্মকর্তার কারাদণ্ড

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছে স্বামী, শ্বশুর-শাশুড়ি

পটিয়ায় আমজু মিয়ার বলীখেলার ১১৭তম আসর, বিজয়ী মাসুম বলী

ফটিকছড়িতে মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি ঘোষণা

কর্ণফুলী দখল-দূষণের প্রতিবাদে তিন শতাধিক সাম্পানের শোভাযাত্রা

চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মশিউর কারাগারে

সীতাকুণ্ডে যাত্রী ভেবে পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ১