হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে বাড়ছে করোনা রোগী

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে প্রতিদিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতেও মানুষের মধ্যে সচেতনতা নেই। হাট-বাজারগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। অনেকের মুখে মাস্ক নেই। গত ২৪ ঘণ্টায় ১২৬ জনের নমুনা পরীক্ষায় ৪২ জন করোনা পজিটিভ হয়েছেন। শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ৩৩ শতাংশ।

জেলা প্রশাসন মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে তিনটি মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে। 

মোবাইল কোর্ট পরিচালনাকারী নেজারত ডেপুটি কালেক্টর বোরহান উদ্দিন মিঠু বলেন, ‘আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি। জরিমানা করে সতর্ক করছি। যাদের মাস্ক কেনার সামর্থ্য নেই, তাদের মাস্ক কিনে দিচ্ছি।’

জানা যায়, রাঙামাটিতে জানুয়ারির ১ তারিখে ১৮ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয় ১ জন। শনাক্তের হার ছিল ৫ দশমিক ৫৬ শতাংশ। ৮ জানুয়ারি ২৪ জনের নমুনা পরীক্ষায়  করোনা পজিটিভ হয় ৬ জন। শনাক্তের হার ছিল ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ। ১৬ জানুয়ারি ৫৩ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয় ১৫ জন। শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৩ শতাংশ। সব মিলিয়ে রাঙামাটিতে সর্বমোট করোনায় শনাক্ত হয়েছেন ৪ হাজার ৩৯৪ জন। এদের মধ্যে মারা যান ৩৪ জন। বর্তমানে জেলায় করোনা রোগী আছেন ১৩০ জন। এ পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৩ লাখ ৯৬ হাজার ১৭৪ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৮২০ জন। 

এ বিষয়ে রাঙামাটি সিভিল সার্জন বিপাশ খীসা বলেন, ‘করোনা রোগীর সংখ্যা বাড়ছে। আক্রান্তরা সবাই ঘরে চিকিৎসা নিচ্ছেন। কোনো রোগী হাসপাতালের আইসোলেশনে নেই। ২৫ বেডের করোনা আইসোলেশন সেন্টারে অক্সিজেনের ব্যবস্থা রয়েছে। করোনায় আক্রান্ত রোগীরা প্রয়োজনে আইসোলেশন সেন্টারে ভর্তি হতে পারবেন। এ ছাড়া করোনা মোকাবিলার জন্য স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে। এর পাশাপাশি ভ্যাকসিন কার্যক্রম চলমান রয়েছে। আজকে আরও নতুন ভ্যাকসিন আসবে।’ 

চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌশলী সেলিম জানে আলম

বিপিসির প্রধান কার্যালয়: ৫০ কোটিতে ভবন তৈরির পর কার্যালয় যাচ্ছে ঢাকায়

চট্টগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্তকে উদ্ধারে গিয়ে অবরুদ্ধ পুলিশ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এস আলম গ্রুপের ১১ জনের বিরুদ্ধে পাঁচ মাসের সাজা পরোয়ানা

৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে উত্তাল চট্টগ্রাম, ঘটনাস্থল ঘেরাও

চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি জানে আলম

ইয়ার্ড থেকে কনটেইনার চুরির ঘটনায় বন্দরের ২ কর্মচারী আটক

হাইকোর্টের নির্দেশে আবারও স্থগিত চট্টগ্রাম চেম্বার নির্বাচন, ষষ্ঠ দফায় পেছাল ভোট

নিয়ন্ত্রণ হারিয়ে গ্যারেজে ঢুকল মুরগিবাহী পিকআপ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন মালিক

চট্টগ্রামে শিশুকে হত্যার দায়ে যুবকের ১০ বছর কারাদণ্ড