হোম > সারা দেশ > চট্টগ্রাম

জুরাছড়িতে সেনাবাহিনীর অভিযানে সাড়ে তিন কোটি টাকার চোরাই কাঠ জব্দ

জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির জুরাছড়িতে সেনাবাহিনীর অভিযানে ৬ হাজার ৬১৬ টুকরো চোরাই সেগুন কাঠ ও পরিত্যক্ত একটি বন্দুক জব্দ করা হয়েছে। জব্দ করা কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫৭ লাখ ২৭ হাজার টাকা বলে জানিয়েছে সেনাবাহিনী।

গতকাল বুধবার সন্ধ্যায় জুরাছড়ি জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো. এহতে শামুল হকের নেতৃত্বে উপজেলার মৈদং ইউনিয়নের মন্দিরাছড়া ও কাঠালতুলী এলাকা থেকে এসব কাঠ জব্দ করা হয়। এ সময় কাঠ পাচারকারীদের ব্যবহার করা পরিত্যক্ত একটি দেশি গাদাবন্দুক ও বন বিভাগের সিল জব্দ করা হয়।

মন্দিরাছড়া পাড়ার শিক্ষক অনিল চাকমা, স্থানীয় ওয়ার্ড সদস্য রহিনী কুমার চাকমা ও কারবারি বিমল কান্তি চাকমা আজকের পত্রিকাকে জানান, সেনাবাহিনীর অভিযানে বিপুল চোরাই কাঠ জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান বন উজাড় বন্ধে সাহায্য করবে।

জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো. এহতে শামুল হক বলেন, জব্দ করা কাঠ বন বিভাগে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

স্থানীয় ও সেনা সূত্রে জানা গেছে, অবৈধ কাঠ পাচারকারীরা নির্বিচারে গাছ কাটায় পাহাড় অনেকটাই বৃক্ষহীন হয়ে পড়ছে। বনের পশুপাখি হারাচ্ছে থাকার জায়গা। গাছ কাটার ফলে পাহাড় ধসের সৃষ্টি হচ্ছে ও নিরাপদ পানির সংকট দেখা দিয়েছে।

চসিকের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

অবরোধের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ফিশিং জাহাজে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৬

মিরসরাইয়ে ১৯টি ভারতীয় গরু উদ্ধার, চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার ৪

চট্টগ্রামে টোলমুক্ত সেতুর জন্য ইজারা, অসন্তোষ

চট্টগ্রামে পার্কভিউ হাসপাতালের ১০০ ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক, উদ্বোধন হলো নতুন অপারেটিং মাইক্রোস্কোপ

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার তৎপরতা, ফের উত্তপ্ত বন্দর

চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষে ডুবল পাথরবোঝাই লাইটার, উদ্ধার ১২

চট্টগ্রামে ১৭ বছর পর হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড