হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফ্লাইওভারে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, এনসিপি নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফাইয়াজ তাজরিয়ান। ছবি: সংগৃহীত

অন্ধকার ফ্লাইওভারে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ফাইয়াজ তাজরিয়ান (২৬) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাতে চট্টগ্রাম নগরীর শহীদ ওয়াসিম উড়ালসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাইয়াজ মহানগর এনসিপির সদস্য ও হাটহাজারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাকিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যমতে, উড়ালসড়কের ওপর একটি মালবাহী ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। গতকাল রাত ১০টার দিকে ওই পথ দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় অন্ধকার ফ্লাইওভারে ফাইয়াজ তাজরিয়ান দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেন। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও এনসিপির নেতা-কর্মীরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় বলেন, ফ্লাইওভারে বিদ্যুৎ সরবরাহ থাকলেও বাতিগুলো বন্ধ ছিল। ফলে অন্ধকারে ফাইয়াজ বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দেখতে না পেয়ে দুর্ঘটনার শিকার হন। গতকাল সন্ধ্যায়ও তিনি দলের একটি মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে সামনের সারিতে থেকে স্লোগান দিয়েছিলেন। রাতেই সড়ক দুর্ঘটনায় তাঁর এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামাল বলেন, ট্রাক বিকল হয়ে পড়ে ছিল এবং সেটির মেরামতের কাজ চলছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উচ্চগতিতে আসা মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

জলাবদ্ধ বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখার নির্দেশ চট্টগ্রামে

আর্জেন্টিনার জার্সি পরে রাতে আনন্দ-উল্লাস, সকালে পাহাড় ধসে নিহত সামিয়া

ফটিকছড়ির নিম্নাঞ্চলে ঢুকছে পানি, বাড়ছে বন্যার শঙ্কা

রেললাইনে পানি ওঠায় চবির শাটল ট্রেন চলাচল বন্ধ

ওমানে বিদ্যুতায়িত হয়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

সাতকানিয়ায় তলিয়েছে রাস্তাঘাট, পানিবন্দী মানুষ

আনোয়ারায় টানা বৃষ্টিতে খাল খননের মাটি ও পানি ঢুকছে ঘরে, ভোগান্তি

চট্টগ্রামে পাহাড় ধসে প্রাণ গেল কিশোরীর

কর্ণফুলী টানেলে প্রাইভেট কারের ধাক্কা, দেয়ালের বোর্ড ক্ষতিগ্রস্ত

জঙ্গল সলিমপুরে পাহাড়ধস, মাটিচাপা পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু