হোম > সারা দেশ > চট্টগ্রাম

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা

আজকের পত্রিকা ডেস্ক­

মুষলধারে বৃষ্টিতে হাঁটু পানিতে ডুবে যায় চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ সড়ক। আজ মঙ্গলবার সকালে নগরের জুবিলী রোডের তিন পুলের মাথা এলাকায়। ছবি: হেলাল সিকদার।

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার সকালে আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও, হালিশহর, পতেঙ্গা, কুয়াইশসহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে যায়। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগে পড়েন নগরবাসী, বিশেষ করে অফিসগামী ব্যক্তিরা।

সকালের ভারী বর্ষণের পর নিচু এলাকাগুলোয় দ্রুত পানি জমে যায়। কোথাও হাঁটুপানি, আবার কোথাও তার চেয়েও বেশি পানি জমে থাকায় গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গণপরিবহন ও সিএনজিচালিত অটোরিকশার সংকট দেখা দেওয়ায় অনেক কর্মজীবী নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারেননি। অনেককে জুতা হাতে নিয়ে পানির মধ্যে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

বৃষ্টির পানিতে সড়ক তলিয়ে গেছে। এর মধ্যে অনেকেই হাতে জুতা নিয়ে গন্তব্যে যেতে দেখা যায়। আজ সকালে চট্টগ্রাম নগরীর পাচলাইশ থানাধীন শুলকবহর এলাকায়। ছবি: হেলাল সিকদার।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন আগ্রাবাদ, চকবাজার, বাকলিয়া, কাজীরহাট, হালিশহর, চান্দগাঁও, সুন্নিয়া মাদ্রাসা রোড, আকমল আলী রোড, পতেঙ্গা ও কুয়াইশ এলাকার বাসিন্দারা। এসব এলাকার বহু বাসাবাড়ি ও দোকানে পানি ঢুকে গৃহস্থালির সামগ্রী ও ব্যবসায়িক পণ্যের ক্ষয়ক্ষতি হয়েছে। চকবাজারের বিভিন্ন অলিগলিও পানিতে তলিয়ে যাওয়ায় মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়।

প্রতিবছরের মতো এবারও বর্ষার শুরুতেই জলাবদ্ধতায় নাকাল চট্টগ্রাম নগরবাসী। দীর্ঘদিন ধরে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরও নগরীর জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

হাজারখানেক যাত্রী নিয়ে চট্টগ্রামে ৬ ঘণ্টা ধরে আটকা পর্যটক এক্সপ্রেস

বৈরী আবহাওয়ায় শাহ আমানতে নামতে পারল না ৩টি ফ্লাইট

চট্টগ্রামে বৈরী আবহাওয়া: আলোচিত শিশু হীরামনি হত্যা মামলার রায় পেছাল

সদরঘাট থানার ওসি ১৭ দিনের মাথায় প্রত্যাহার, ডিও লেটার ঘিরে আলোচনা

চেকের মামলায় এস আলমের বিরুদ্ধে আদালতের চার্জ গঠন

চট্টগ্রাম বন্দরে ২৫০ কনটেইনার বিতর্কে মুখোমুখি বন্দর-কাস্টমস, উভয় পক্ষের ক্ষতিপূরণ দাবি

চট্টগ্রামে তরুণীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

টানা বর্ষণে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, দুর্ঘটনা এড়াতে থানচির পর্যটনকেন্দ্রে ভ্রমণে নিষেধাজ্ঞা

ইস্পাত কারখানায় অবরুদ্ধ সীতাকুণ্ডের ত্রিপুরাপাড়া

পাইলসের চিকিৎসার জন্য নিয়ে জানা গেল, দীর্ঘদিন ধরে ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রটি