হোম > সারা দেশ > চট্টগ্রাম

এবার টিলার খাদে মিলল মানুষের মাথার খুলি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি 

ফটিকছড়ির পাইন্দং এলাকায় টিলার খাদ থেকে মানুষের খুলি উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের ফটিকছড়িতে এবার মানুষের মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু আশ্রয়ণ প্রকল্প-সংলগ্ন টিলার খাদ থেকে খুলিটি উদ্ধার করা হয়।

এর আগে গত শনিবার একই ইউনিয়নের নতুন আশ্রয়ণ প্রকল্প এলাকার আরেকটি টিলা থেকে অজ্ঞাতনামা এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। দুটি স্থানের দূরত্ব প্রায় এক কিলোমিটার। এক সপ্তাহের ব্যবধানে মাথাবিহীন মরদেহ ও মাথার খুলি উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, উদ্ধার হওয়া খুলিটি আগের মরদেহের অংশ হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষা ও ডিএনএ বিশ্লেষণের প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডলু আশ্রয়ণ প্রকল্পের ১৬ নম্বর ঘরের বাসিন্দা শিরু আক্তার আজ দুপুরে ছাগল খুঁজতে গিয়ে টিলার খাদে সাদা রঙের একটি বস্তু দেখতে পান। কাছে গিয়ে সেটি মানুষের মাথার খুলি বুঝতে পারেন। পরে আতঙ্কিত হয়ে তিনি বাড়িতে ফিরে স্থানীয় দোকানদার আজমকে বিষয়টি জানান। তাঁর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

এ বিষয়ে ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘দেহবিহীন একটি মানুষের মাথার খুলি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কয়েক দিন আগে একই এলাকায় উদ্ধার হওয়া মাথাবিহীন মরদেহের অংশ হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষা ও ডিএনএ বিশ্লেষণ করা হবে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে।

ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ

মিরসরাইয়ে তৃতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের

ওমানে একই গাড়ির ভেতরে মিলল রাঙ্গুনিয়ার চার ভাইয়ের লাশ

সমর্থকদের মুহুর্মুহু স্লোগান ও অশ্রুতে সাবেক মন্ত্রী মোশাররফের শেষ বিদায়

ছোট্ট সেই রেশমিকে বাঁচানো গেল না

চট্টগ্রামে ফ্লাইওভারে ঝুলন্ত মরদেহ: তথ্যে গরমিল

সাবেক মন্ত্রী মোশাররফের জানাজা ঘিরে নিরাপত্তা বলয়

চট্টগ্রামে ট্যাংকারে অবৈধভাবে মজুত করা ১৭ হাজার লিটার ডিজেল জব্দ

কোরবানির আগে ছড়িয়েছে গরুর ভাইরাসজনিত রোগ ‘লাম্পি স্কিন’, দুশ্চিন্তায় খামারিরা

জায়গা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের লাঠির আঘাতে মাদ্রাসাশিক্ষক নিহত