হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বার নির্বাচন: আওয়ামীপন্থীদের মনোনয়ন ফরম নিতে ‘বাধা’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির একাংশের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের মনোনয়ন ফরম সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ করেছেন আইনজীবীদের একাংশ। উদ্ভূত পরিস্থিতিতে বিক্ষুব্ধ আইনজীবীরা আদালত এলাকায় বিক্ষোভ-মিছিল করেছেন।

আজ সোমবার (৪ মে) বেলা ৩টার দিকে সমিতির আসন্ন নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ ও দাখিলের দিনে এ ঘটনা ঘটেছে।

তফসিল অনুযায়ী, সমিতির আসন্ন নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ ও দাখিলের জন্য বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময় নির্ধারিত ছিল।

জানা গেছে, নির্ধারিত দিনে বেলা ৩টা ৫ মিনিটের দিকে আওয়ামী লীগ ও বামপন্থী আইনজীবীদের একাংশ ‘সাধারণ আইনজীবী ফোরাম’ নামে মনোনয়ন ফরম সংগ্রহের জন্য সমিতির লাইব্রেরির সামনে যান। তবে তাঁরা লাইব্রেরি রুমে প্রবেশ করতে পারেননি। সেখানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে আইনজীবীদের একাংশের বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা ও পরে হাতাহাতি হয়। বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা বলেছেন, ‘সাধারণ আইনজীবী’ ব্যানারে যাঁরা নির্বাচন করতে চাইছেন, তাঁরা আওয়ামীপন্থী।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিন বলেন, ‘আমাদের গতবারের মতো এবারও ফরম নিতে দেওয়া হয়নি।’

সাধারণ আইনজীবী ফোরামের সভাপতি পদপ্রার্থী সাবেক মহানগর পিপি অ্যাডভোকেট আবদুর রশিদ সাংবাদিকদের বলেন, ‘নির্ধারিত সময়ে এসেও আমরা ফরম নিতে লাইব্রেরি মিলনায়তনে ঢুকতে পারিনি। অথচ আগে থেকে একটি পক্ষ ভেতরে ছিল। তারা ফরমও নিয়েছে। আমি প্রধান নির্বাচন কমিশনারকে ফোন করছি। তিনি ফোন ধরছেন না।’

এবার সমিতির নির্বাচনে ৫ মে বাছাই, ৮ মে প্রত্যাহার ও ৯ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ২১ মে ভোট গ্রহণের দিন ধার্য আছে।

ফরম সংগ্রহে বাধা দেওয়ার বিষয়ে জানতে মুখ্য নির্বাচন কর্মকর্তা অ্যাডভোকেট রৌশন আরা বেগমকে ফোন করা হলেও তিনি ধরেননি।

এর আগে ২০২৫ সালের ১৩ এপ্রিল চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় ২১টি পদে বিএনপি-জামায়াত-সমর্থিত প্যানেলের সবাইকে বিজয়ী ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।

বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ১১ শ্রমিক, ৬ জনের অবস্থা আশঙ্কাজনক

ফটিকছড়িতে চলছে হরতাল, অতিরিক্ত পুলিশ মোতায়েন

চট্টগ্রামে ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে বন্যাকবলিতদের জন্য জ্বালানি সংস্থাগুলোর দুই হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ

আপদে-বিপদে, দুর্গত সময়ে আমরা আপনাদের পাশে থাকব: ত্রাণমন্ত্রী

ফটিকছড়িতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল

ফটিকছড়িতে মাস্ক-হেলমেট পরে হামলা, প্রবাসীর বাড়ির দেয়াল গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট, গ্রেপ্তার ৮

চট্টগ্রামে কাভার্ড ভ্যানে ফেনসিডিল, চালকসহ ২ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ‘রথযাত্রা’ ঘিরে ১৬টি সড়ক এড়িয়ে চলার অনুরোধ পুলিশের